অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

ক্রিকেটার মেহেদী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ২

ঢাকা : রাজধানীর পল্লবীর উদীয়মান ক্রিকেটার মেহেদী হোসেন (১৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মেহেদী হোসেন অনুর্ধ্ব ১৫ দলের ক্রিকেটার ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, অলি (১৯) ও নান্নু মিয়া (৪৫)।

মঙ্গলবার ডিএমপি ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল তাদেরকে সাতক্ষীরা জেলার ভোমড়া এলাকা থেকে গ্রেফতার করে।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তরুণ ক্রিকেটার মেহেদী হোসেনকে খুন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত অলি খুন করার উদ্দেশ্যে বাসা থেকে ডেকে পার্শ্ববর্তী জৈনিক খোকার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। অলি ও তার সহযোগী আশিক, ছট্টু, ফয়সাল ওরফে গার ফয়সাল, সাদ্দামসহ কয়েকজন নির্মাণাধীন ভবনের দেয়ালে মেহেদীর মাথায় সজোরে আঘাত করে গুরুতর জখম করে এবং ঘাড় ভেঙ্গে দেয়। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই মেহেদী হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় মেহেদীর বাবা মো. মোশারফ হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে গত ১ নভেম্বর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগে তদন্তাধীন আছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

ক্রিকেটার মেহেদী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ২

আপডেট টাইম : ০৬:০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০১৪