অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

বিমান বাহিনীতে প্রথম সামরিক নারী বৈমানিকের একক উড্ডয়ন

ঢাকা : বিমানবাহিনীতে দেশের প্রথম সামরিক নারী বৈমানিক হিসেবে একক উড্ডয়ন করেছেন। তার নাম পাইলট অফিসার তামান্না-ই-লূৎফী। বৃহস্পতিবার হেলিকপ্টারে সফলভাবে একক উড্ডয়নে সক্ষম হন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিভিন্ন কর্মক্ষেত্রে নারীদের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ বিমানবাহিনী প্রথমবারের মতো জিডি (পাইলট) শাখায় নারী বৈমানিক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে। এ প্রক্রিয়ার ধারাবাহিকতায় এ বছরের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ১৮ স্কোয়াড্রনে প্রথমবারের মতো হেলিকপ্টার উড্ডয়ন প্রশিক্ষণ শুরু করেন দ্জুন নারী বৈমানিক ফ্লাইং অফিসার নাইমা হক ও পাইলট অফিসার তামান্না-ই-লূৎফী। বেল-২০৬ হেলিকপ্টারে বেসিক কনভার্সন কোর্সের জন্য নির্বাচিত হওয়া এই দুই নারী কর্মকর্তা বর্তমানে ১৮ স্কোয়াড্রনের অধীনে উড্ডয়ন প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে নিয়োজিত আছেন। কর্মক্ষেত্রে সাফল্যের প্রথম ধাপ হিসেবে বৃহস্পতিবার তামান্না-ই-লূৎফী বেল-২০৬ হেলিকপ্টারে প্রথম সফলভাবে একক উড্ডয়নে সক্ষমতা অর্জন করেন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

বিমান বাহিনীতে প্রথম সামরিক নারী বৈমানিকের একক উড্ডয়ন

আপডেট টাইম : ০৩:৪৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪