অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

গাইবান্ধায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধায় যমুনা নদীতে নিখোঁজ হবার ৫৪ ঘণ্টা পর গাইবান্ধা শহরের পুলবান্দি এলাকার ব্যবসায়ী রায়হান কবীর রাসেলের (৩০) লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

বুধবার সকাল ১০টায় মেয়ের জন্মদিন পালনে নৌকা ভ্রমণে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হন।

ফুলছড়ি থানা পুলিশ জানায়, স্থানীয় জেলেরা শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের চর চৌমোহন এলাকায় যমুনা নদীতে মাছ ধরার সময় রায়হান কবীরের লাশ জালে আটকা পড়ে।

খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে তার লাশ সনাক্ত করে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সন্ধ্যা ৭টার দিকে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গাইবান্ধা শহরের পূর্বপাড়ার ওসমান গনির ছেলে রায়হান কবীর রাসেল একজন এজেন্সি ব্যবসায়ী। তার স্ত্রী জেসমিন বেগম সদর উপজেলার ঘাগোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তাদের একমাত্র মেয়ে রুশমিনা আনজুম তাসফির (৩) জন্মদিন উপলক্ষ্যে রায়হান কবীর বুধবার সকালে তার মেয়েসহ পরিবারের সদস্যসহ ১৩ জনকে নিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ভ্রমণে যান। সকাল ১০টার দিকে নৌকাটি ফুলছড়ি উপজেলার ছেড়িমারাচর এলাকায় হঠাৎ অসাবধানতাবশত রায়হান কবীর পানিতে পড়ে নিখোঁজ হন।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

গাইবান্ধায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৬:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪