পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘গ্যাস তহবিলের ৩ হাজার কোটি টাকা লুটপাট’

ঢাকা: গ্যাস তহবিলের তিন হাজার কোটি টাকার হিসাব সরকার দিতে পারছে না অভিযোগ করে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, এই তহবিলের টাকা বাপেক্সের উন্নয়নে ব্যবহারের কথা থাকলেও তা না করে লুটপাট করা হচ্ছে।

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। এ সময় গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ২ ডিসেম্বর সারাদেশে প্রতিরোধ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সাকি অভিযোগ করে বলেন, সরকার তার নিজের আইন না মেনে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াতে চাচ্ছে। ভোটাবিহীন নির্বাচন দ্বারা গঠিত এ সরকার কোন প্রকার জবাবদিহিতা ছাড়াই এসব সিদ্ধান্ত নিচ্ছে। তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, যারা সিলিন্ডার গ্যাসের ব্যবসা করে তাদের জন্যই পাইপ লাইনের গ্যাসের দাম বারবার বাড়ানো হচ্ছে। বছরে একবারের বেশি দাম বাড়ানো যাবে না আইনে এমন কথা উল্লেখ থাকলেও সরকার তা মানছে না।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল করে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আব্দুস সালাম, বাচ্চু ভূঁইয়া, ফিরোজ আহম্মেদ প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘গ্যাস তহবিলের ৩ হাজার কোটি টাকা লুটপাট’

আপডেট টাইম : ০৬:২৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০১৪