অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার পেলেন আদিলুর

ওয়াশিংটন: এ বছরের রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান। আমেরিকার ওয়াশিংটনের ক্যাপিটল হিলে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তিনি।

মানবাধিকার রক্ষার কাজে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে রবার্ট এফ কেনেডি সেন্টার ফর জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস (আরএফকে সেন্টার)। বাংলাদেশে ‘অত্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা’ উন্মোচনে সাহসী ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এবং সেই সঙ্গে মানুষের অধিকার রক্ষা ও এর প্রসারে তার প্রচেষ্টায় সমর্থন দিতেই এই পুরস্কারে তাকে ভূষিত করা হয়েছে।

ক্যাপিটল হিলের ওই অনুষ্ঠানে মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন রবার্ট এফ কেনেডির স্ত্রী ইথেল কেনেডি। অনুষ্ঠানে আরএফকে সেন্টারের সভাপতি কেরি কেনেডি, কংগ্রেস সদস্য স্টেনি হয়ার (ডি-এমডি) প্রমুখ বক্তব্য দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রবার্ট এফ কেনেডি মানবাধিকার পুরস্কার পেলেন আদিলুর

আপডেট টাইম : ০৫:০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪