পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

তারেককে হত্যার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে: আব্বাস

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “তারেক রহমানকে হত্যার জন্য আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে। এই চক্রটি বাংলাদেশ নেতৃত্ব শূন্য করার জন্য কাজ করছে।”

শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার চক্রান্তকারীদের প্রসঙ্গে আব্বাস বলেন, “তাদের মূল লক্ষ্য হচ্ছে বিএনপি ও তারেক রহমান। এই চক্রটির মাধ্যমেই জিয়াউর রহমানকে হত্যা করা হয়।”

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের চেয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশপ্রেম অনেক বেশি বলে মন্তব্য করেন আব্বাস।

তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভায় মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগ তারেক রহমানের সঙ্গে জয়ের তুলনা করলে নিজেদের ক্ষতি করবে। কারণ তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আর তারেক রহমান বাংলাদেশে থেকে দেশপ্রেম শিখেছেন, অপরদিকে জয় বিদেশে থেকে দেশপ্রেমের কথা বলছে।”

তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে আব্বাস বলেন, “তীব্র আন্দোলনের মধ্যে দিয়ে তারেক রহমানকে দেশে ফিরে আনা হবে। আর কোনো শক্তিই তারেক রহমানকে বিমানবন্দরে আটকে রাখতে পারবে না।”

বিএনপি ও জিয়া পরিবারের অস্তিত্বকে আওয়ামী লীগ ভয় পায় বলেই ক্ষমতাসীনরা তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা করছে বলেও দাবি করেন তিনি।

আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

তারেককে হত্যার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে: আব্বাস

আপডেট টাইম : ০১:৪৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০১৪