অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান

সড়কে ভিআইপিদের বাড়তি সুবিধার দিন শেষ

ফারুক আহম্মেদ সুজন3haloos9-e1407675049628: সড়কে ভিআইপিদের বাড়তি সুবিধা না দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিআরটিএ পরিচালিত সড়ক নিরাপত্তা বিষয়ক গণসচেতনাতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি এ নির্দেশ দেন। এ সময় সড়কে পরিচালিত বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী।

মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সড়কে চলাচলের ক্ষেত্রে কোনো ভিআইপিকে যাতে রাস্তার রং সাইড দিয়ে চলাচলের জন্য বাড়তি সুবিধা না দেয়া হয় সে ব্যাপারে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।’ এ সময় তিনি চালক, পথচারীসহ সর্বস্তরের জনগণের মাঝে সড়ক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেন।

এদিকে বিআরটি এ’র ভ্রাম্যমাণ আদালত বৈধ কাজগপত্র ও ফিটনেস না থাকা এবং মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধান না করার জন্য ১০৩টি গাড়িকে জরিমানা এবং ১২টি গাড়িকে ডাম্পিংয়ে পাঠান।

বিআরটিএর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল বশার, দেবাশীষ নাগ ও মো. সাজেদুল ইসলাম, মডেল ও অভিনেত্রী তানিয়া হোসেন, সঙ্গীতশিল্পী এসআই টুটুল, নাট্যব্যক্তিত্ব মনির খান শিমুল এসময় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে বাসের ধাক্কায় একই পরিবারের ৮ জন আহত, ৩ জন রংপুরে রেফার

সড়কে ভিআইপিদের বাড়তি সুবিধার দিন শেষ

আপডেট টাইম : ০৩:৪০:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০১৪