অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

নেত্রকোণায় স্কুল ছাত্র ইমন হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড

নেত্রকোণা : নেত্রকোণার দূর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের নলুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর স্কুল ছাত্র ইমনকে অপহরণ করে হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার দুপুরে নেত্রকোনার জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড.একেএম আবুল কাশেম এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হচ্ছেন, জেলার দূর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের মো. সাইদুল ইসলাম, মো. আল আমীন, আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৯ আগস্ট নেত্রকোণার দূর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের প্রবাসী বাদল আহাম্মদের শিশু পুত্র ইমন ও ইমরান প্রাইভেট পড়ার জন্য বাড়ী থেকে বের হয়। বড় ভাই ইমরান বাড়িতে ফিরে এলেও ছোটভাই ইমন ফিরে আসেনি। চিপস ও কেক কিনে দেওয়ার কথা বলে আসামি সাইদুল ইসলাম তার সঙ্গীদেরসহ ইমনকে নিয়ে গেছে বলে জানতে পারেন তার মা। ফোনে সাইদুল ইসলাম এর কাছে ইমনকে ফেরত চাইলে তারা এক লক্ষ টাকা ও এক ভরি স্বর্ণ দাবী করে। দাবী আদায় না হওয়ায় আসামিরা দূর্গাপুর সীমান্তে লতাপাতা পাহাড়ে নিয়ে ইমনকে হত্যা করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ইমনের মা মোছা: নূরুনাহার বাদী হয়ে ২০ আগস্ট দূর্গাপুর থানায় মামলা দায়ের করেন।

পরে এঘটনায় ২০১৩ সালের ২২ অক্টোবর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় প্রদানের সময় আব্দুর রশিদ ছাড়া দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবি ছিলেন পিপি এড.জি এম খান পাঠান বিমল। আসামি পক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট নূরুল কবীর রুবেল, আব্দুল হামিদ ও সুভাষ বনিক অজয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

নেত্রকোণায় স্কুল ছাত্র ইমন হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১১:২৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০১৪