অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

প্রেম করছেন, ৬ ধরনের পুরুষ থেকে সাবধান!

“প্রেমের ফাঁদ পাতা ভূবনে।” কিন্তু সেই ফাঁদে ধরা দেওয়ার আগে একটু ভাবনা-চিন্তা করে নেয়া ভালো নয় কি? ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেকার মনোকষ্ট, সময় নষ্ট, আরও অনেক কিছু হতে পারে। তার থেকে ডেটিংয়ে কোন পুরুষদের এড়িয়ে চলবেন, সেটাই বরং জেনে নিন। সম্পর্ক পাতানোর সময় এদের থেকে দূরে থাকুন, প্রেম-জীবন বিভীষিকা হয়ে উঠবে না।

অস্থিরমতি
এই ধরনের পুরুষদের থেকে সাবধান। জীবনে শান্তিতে থাকতে চাইলে, এদের সঙ্গে ডেটিং নৈব নৈব চ। এদের অস্থির ব্যক্তিত্ব আপনার জীবন পাগল পাগল করে দেবে। কখনও এরা ভীষণ কেয়ারিং, আপনার খুব খেয়াল রাখে। তার পরের মুহূর্তেই এক্কেবারে উদাসীন। আদৌ আপনার সঙ্গে কী হলো না হল, সে দিকে ফিরে তাকায় না। ব্যবহারে এই আজব পরিবর্তনের মাথামুণ্ডু আপনি বুঝতে পারবেন না। তা চেয়ে ভালো এই সব পুরুষদের থেকে দূরে থাকুন।

সেলফিশ জায়েন্ট
আমি এবং আমার। এর বাইরে এরা কিচ্ছু বোঝেন না। আপনি কি চান বা আপনার কি পছন্দ, তা নিয়ে এদের মোটেও মাথাব্যাথা নেই। মনে করুন আপনারা কোনো রেস্তোঁরায় খেতে গেলেন, খাবারের অর্ডার কিন্তু শুধুই আপনার বয়ফ্রেন্ডের পছন্দ অনুযায়ী দেয়া হবে। বা বছর শেষের ছুটিতে আপনি সমুদ্রে বেড়াতে যেতে চান, কিন্তু শেষ পর্যন্ত যেতে হবে মরুভূমিতে। কারণ আপনার পুরুষ সঙ্গীটি ক্যামেল রাইড নিতে চান। এদের স্বার্থপরতার সঙ্গে মানিয়ে চলা খুব মুশকিল। তাই এদের থেকে দূরেই থাকুন।

দেখো আমি বাড়ছি মামি
এরা কখনোই বড় হয় না। এরা গার্লফ্রেন্ডের মধ্যেও অভিভাবকের খোঁজ করেন। আপনি এর জুতার ফিতে বেঁধে দেবেন, অফিস যাওয়ার আগে জামাকাপড় বেছে দেবেন, রান্না করে দেবেন, দরকার হলে খাইয়েও দেবেন। মোদ্দা কথা বাচ্চা ছেলের যেভাবে কেয়ার নিতে হয়, আপনার বয় ফ্রেন্ডেরও সেভাবে কেয়ার পরামর্শ হলো সময় থাকতে কেটে পড়া।

রোমিও টাইপ
এরা হলেন ফ্লার্ট কিং। বিশ্বের যেকোনো মহিলার সঙ্গে এরা ফ্লার্ট করতে ভালোবাসেন। অফিসের রিসেপশনিস্ট, রেস্তোঁরার ওয়েট্রেস, বাড়িতে আবর্জনা নিতে আসা মহিলা, এমনকি আপনার বেস্ট ফ্রেন্ড, সবার সঙ্গেই এরা অবলীলায় ফ্লার্ট করেন। সিরিয়াস সম্পর্কে জড়াতে চাইলে এই ধরনের পুরুষ এ বিগ নো। এরা কিন্তু শরীর ছাড়া আর কিছুই বোঝে না। আপনি নিজেও এরকম সম্পর্ক পছন্দ না করলে মানে মানে সরে আসুন।

ইমোশনাল অত্যাচার
এরা ভীষণ স্যাঁতস্যাতে ধরনের হন। পাশের বাড়ির বেড়াল মরলেও এরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে ভালোবাসেন। সব কিছুতেই আপনি ছাড়া যে তিনি কতটা অসহায়, তা বারবার বুঝিয়ে দেন। সব সময় ইমোশনালি জোর করে নিজের মত প্রতিষ্ঠিত করেন। সাবধান, এদের সঙ্গে বেশিদিন থাকতে গেলে কিন্তু পাগল হয়ে যাবেন।

চিনি গো চিনি
এদের ডিকশনারিতে সারপ্রাইস বলে কোনো শব্দ নেই। মিটারের হিসেবে ট্যাক্সির ভাড়া কত উঠবে, সেটা যেমন আপনি জানেন, এই ভদ্রলোকও কোন পরিস্থিতে কী ভাবে রিয়েক্ট করবেন, সেটাও আপনি চোখ বুজে বলে দিতে পারবেন। এদের কাছ থেকে নতুন কিচ্ছু কখনোই আশা করবেন না। মোদ্দা কথা এই ধরনের পুরুষরা বড্ড বোরিং হন। এক মাসের বেশি এদের সহ্য করা বেশ কঠিন। – ওয়েবসাইট।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

প্রেম করছেন, ৬ ধরনের পুরুষ থেকে সাবধান!

আপডেট টাইম : ০৬:০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০১৪