অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

পাটগ্রাম উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা

মাঘের কনকনে শীতে জুবুথুবু উত্তরের জেলা লালমনিরহাট। পৌষ মাসের শুরু থেকে এই জেলার পাটগ্রাম উপজেলায় কনকনে শীত ও ঠাণ্ডা বাতাস বইছে। এতে বেশি কাবু হয়েছে শিশু ও বয়স্করা। তীব্র এই শীতকে উপেক্ষা করে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের দিকনির্দেশনায় গভীর রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী গুচ্ছগ্রামে বসবাসরত ৮০টি পরিবারে শীতের উষ্ণ কাপড় (কম্বল) বিতরণ করেন ওই গুচ্ছগ্ৰামের সভাপতি আবু সাঈদ।
বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে এ কম্বল বিতরণ করা হয়।

রাতে কম্বল বিতরণকালে বুড়িমারী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়দার আলী শ্যামলসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উফারমাড়া গুড়িয়াটারী গুচ্ছগ্ৰাম সভাপতি আবু সাঈদ বলেন, এ গুচ্ছগ্রামে বসবাসকারি ৮০টি পরিবারের মাঝে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার কম্বল পাঠিয়েছেন। কম্বল পেয়ে আমি তৎক্ষণাৎ বিতরণ করেছি। এই শীতে কম্বল পেয়ে সবাই খুশি।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমাড়া গুড়িয়াটারি গুচ্ছগ্রামে বসবাসকারি ৮০টি পরিবারের মাঝে এই শীতের উষ্ণ কাপড় (কম্বল) বিতরণের জন্য পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যে সেই কম্বল ওই গুচ্ছগ্রাম সভাপতির মাধ্যমে বিতরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক

পাটগ্রাম উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

আপডেট টাইম : ১১:৫১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫