পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বাগমারায় ধলারবিলে অর্ধকোটি টাকার মাছ লুট

বাগমারা (রাজশাহী) : রাজশাহীর বাগমারায় ধলারবিলে বিষ ঢেলে দিয়ে অর্ধকোটি টাকার মাছ লুট করা হয়েছে।

এ ব্যাপারে মৎস্যজীবী সমিতির পক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাগমারা থানায় একটি অভিযোগ করা হয়।

থানায় অভিযোগটি করেছেন ধলারবিল মৎস্যজীবী সমিতির সভাপতি খন্দকার আব্দুল ওয়াহেদ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ধলারবিলটি ওইবিল সংলগ্ন এলাকার ৮০ জন মৎস্যজীবী কৃষকদের কাছে থেকে তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। কিন্তু বিলটি লিজ নেয়াকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহলের সঙ্গে প্রথম থেকেই তাদের বিরোধ সৃষ্টি হয়। এ ব্যাপারে সম্প্রতি পাল্টাপাল্টি ৬টি মামলাও হয়েছে। এর জের ধরে শুক্রবার ওই বিলের পশ্চিম অংশে কে বা কারা বিষ ঢেলে দেয়। এতে বিলে চাষকৃত সব মাছ ভারসাম্য হারিয়ে ভেসে উঠে। পরে ওই প্রভাবশালী পক্ষের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লাঠিয়াল বাহিনী একত্রিত হয়ে বিলের সমস্ত মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায়। এতে মৎস্যচাষীদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লে¬¬¬খ করা হয়েছে।

তবে এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হলেও সন্ধ্যা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পৌঁছেনি। এলাকার একটি প্রভাবশালী মহলের চাপে থানার পুলিশ আইনগত ব্যবস্থা নিতে গড়িমসি করছে বলে মৎস্যচাষীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান বলেন, পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ সঠিক নয়। ব্যস্ততার কারণে সময় মতো পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি। তবে তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বাগমারায় ধলারবিলে অর্ধকোটি টাকার মাছ লুট

আপডেট টাইম : ০৭:১৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০১৪