পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই Logo তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল Logo মাটির ব্যাংকে জমছে টাকা, সমৃদ্ধ হচ্ছে গ্রামের পাঠাগার Logo আদিতমারীতে প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষ, আহত ১২ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা Logo আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা Logo আলোকিত লালমনিরহাট’ গড়তে পাটগ্রামের ৬ নম্বর ওয়ার্ডে ৩১ সদস্যের সামাজিক অপরাধ প্রতিরোধ কমিটি গঠন Logo শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত Logo পাটগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo প্রত্যন্ত গ্রাম থেকে সাইবার নিরাপত্তার জগতে নয়ন রায়ের এগিয়ে চলা

তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল

নিজস্ব সংবাদদাতা:

নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের বিষয়ে গোয়েন্দা সদস্যদের তদন্ত চলছে। তদন্তে কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রোকন উদ্দিন বাবুল বলেন, “সার ও ডিলার নিয়ে নানা অভিযোগ শোনা যাচ্ছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন নিয়োগ পাওয়া ডিলারদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশের বিষয়ে সংসদ সদস্য বলেন, প্রতিটি উপজেলায় শিল্পকলা একাডেমির উন্নয়নে কাজ শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত একটি করে সংগীতচর্চার ক্লাস চালুর ব্যবস্থা করা হবে। এ জন্য প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে সংগীতচর্চার সরঞ্জাম সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, “খেলাধুলার জন্য মাঠ ও স্টেডিয়াম প্রয়োজন। এ জন্য বর্তমান সরকার প্রতিটি উপজেলায় একটি স্টেডিয়াম এবং প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু করেছে।”

তিনি বলেন, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশের মাধ্যমে সুস্থ বিনোদনের ব্যবস্থা করা গেলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।

শামছুদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে কাশফুল স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস এবং কমলাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাইদুল ইসলাম সরকার জুয়েল।

Tag :
জনপ্রিয় সংবাদ

বুড়িমারী স্থলবন্দরের উন্নয়ন প্রকল্পে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই

তদন্তে অসংগতি পেলে সার ডিলার নিয়োগ বাতিল: রোকন উদ্দিন বাবুল

আপডেট টাইম : ০১:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬