অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘জিয়া ছাত্র রাজনীতিকে কলুষিত করেছেন’

ঢাকা: সরকার শিক্ষাকে সুযোগ নয় অধিকারে পরিণত করেছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে গণতন্ত্রী পার্টি আয়োজিত গণতন্ত্রী পার্টির সাবেক দুই সভাপতি আহমদুল কবির ও মোহাম্মদ নূরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘যুদ্ধাপরাধীদের বিচার: জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধতা’ শীর্ষক এক আলোচনা সভায় মতিয়া এ দাবি করেন।

কৃষিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাক্ষেত্রে যেভাবে কাজ করে যাচ্ছেন, তাতে শিক্ষাকে এখন আমরা মানুষের অধিকারে পরিণত করতে পেরেছি।”

জিয়াউর রহমান ছাত্র রাজনীতিকে কলুষিত করেছেন অভিযোগ করে মতিয়া চৌধুরী বলেন, “আমরা অনেকেই ছাত্র রাজনীতিকে দোষারোপ করি। কিন্তু এই ছাত্র রাজনীতিকে কলুষিত করতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের কথা ভুলে যাই।’

জিয়াউর রহমান গোলাম আযমকে বাংলাদেশের রাজনীতিতে পুর্নবাসন করার মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদের রাজনীতি সৃষ্টি করেছেন বলেও তিনি অভিযোগ করেন।

ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য, যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গীবাদী রাজনীতি বন্ধের দাবিতে প্রগতিশীল সকল শক্তির ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান সরকারের এই মন্ত্রী।

সভা প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঐক্য ন্যাপের সভাপতি শ্রী পংকজ ভট্টাচার্য্য, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, ডা. শাহাদাৎ হোসেন, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু, প্রেসিডিয়াম সদস্য জেড. এ ওয়াহেদ, শরাফত আলী হীরা, কেন্দ্রীয় কমিটির সদস্য এড. সরোয়ার ই-দীন, পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবলু প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘জিয়া ছাত্র রাজনীতিকে কলুষিত করেছেন’

আপডেট টাইম : ১০:৪৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪