পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেক্সিকোতে শেষ হল গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট

ঢাকা : মেক্সিকোতে শেষ হল চারদিন ব্যাপী গ্লোবাল সোশ্যাল সামিট। গত ২৭ নভেম্বর মেক্সিকোর এক্সপো ব্যানকমার কনভেনশন সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, বিশ্ব পরিবর্তনে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আমাদের ছোট ছোট পদক্ষেপই বিশ্বকে বদলে দিতে পারে।

এ সম্মেলনকে সকলের সামাজিক ব্যবসা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তের সামাজিক ব্যবসা প্রকল্পগুলো প্রত্যেকটিই একে অপরের জন্য অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মেক্সিকোর অর্থমন্ত্রী আলদেফান্সো গুয়ার্দো। তিনি ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার গুরুত্ব উল্লেখ করে বলেন, সরকার দেশে সামাজিক ব্যবসার প্রচলনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব, গ্রিন স্ট্রিট অব মেক্সিকো এবং ইউনূস সেন্টারের আয়োজনে বিশ্বের ৫০টি দেশের ৭২০জন অংশগ্রহণ করেন। অলাভজনক প্রতিষ্ঠানগুলো কীভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

এ সম্মেলন একই সাথে সামাজিক ব্যবসার অনুশীলনকারী এবং সমর্থকরা অংশগ্রহণ করে।

সরকারি সংস্থা ইনাদেম এর পরিচালক এবং সিমেক্স এর সিইও, মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাংক ব্যানামেক্স এর সিইও, সিমেন্স ফাউন্ডেশনের সিইও, লম্বার্ড ফাউন্ডেশনের সিইও সহ অন্যান্যরা মেক্সিকোতে সামাজিক ব্যবসা শুরুর পরিকল্পনা তুলে ধরেন।

গ্রামীণ ব্যাংক, গ্রামীণ শক্তি, গ্রামীণ নবীন উদ্যোক্তা সহ অন্যান্য যেসকল সংস্থা বর্তমানে সামাজিক ব্যবসার সঙ্গে জড়িত আছে তারাও এ ব্যবসা নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

জাপান, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠানে তাদের সামাজিক ব্যবসা পরিকল্পনা তুলে ধরেন।

সম্মেলনে গ্রামীণ হেলথ কেয়ার, গ্রামীণ শক্তি এবং ‘এজেন্ডা অব ফিউচার’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দেয়া হয়। এর মধ্যে হাইতি, অ্যালবেনিয়া, এবং উগান্ডায় সামাজিক ব্যবসার জন্য ইউএসএইড এর পক্ষ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার ঘোষণা উল্লেখযোগ্য।

এছাড়াও ভেরাক্রুজে ইউনূস সেন্টার ইনকিউবেটর ফান্ড গঠনের ঘোষণাও দেয়া হয়।

মেক্সিকোতে সামাজিক ব্যবসার জন্য এক মিলিয়ন ইউএস ডলার সহায়তার ঘোষণা দেন এস পোর টোডোস নামক একটি মেক্সিকান কোম্পানি। অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় তাদের বিজনেস স্কুলে ইউনূস সেন্টার শুরুর ঘোষণাও দেন।

সম্মেলনের সমাপনী বক্তব্যে ড. ইউনূস বলেন, সম্মেলন শেষ এখন কার্যক্রম শুরু।

সমাপনীর পর মেক্সিকোর এক্সপো ব্যানকোমার হলে এক বক্তৃতা দেন। যেখানে প্রায় ১৫০০ মেক্সিকান অংশগ্রহণ করেন যাদের অধিকাংশই তরুণ।

এসময় তিনি তাদের সাথে তার ক্ষুদ্রঋণের দীর্ঘ অভিজ্ঞতা বিনিময় করেন এবং ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসা নিয়ে তার পরবর্তী পরিকল্পনা তুলে ধরেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেক্সিকোতে শেষ হল গ্লোবাল সোশ্যাল বিজনেস সামিট

আপডেট টাইম : ০৬:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০১৪