পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলার খবর২৪.কম,index_47169গোপালগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে কাল (শুক্রবার) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক দিবসের কর্মসূচিকে সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। এ উপলক্ষে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, ধোয়া-মোছা ও মিলাদ মাহফিলের স্থান তৈরির কাজও শেষ হয়েছে। জেলা গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় ঠিকাদার প্রতিষ্ঠান এসব কাজ সম্পন্ন করেছে। জেলার বিভিন্ন রাস্তা-ঘাটে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। বিভিন্ন স্থানে কালো পতাকা দিয়ে শোকের আবহ সৃষ্টি করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসককে পাঠনো প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার শেখ আকতার হোসেন স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ৯টা ৫ মিনিটে তেজগাঁও বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। ৯টা ১৫ মিনিটে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদেশ্যে যাত্রা করবেন। ৯টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্সে মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সকাল ১০টা থেকে ১০টা ৫৫ মিনিটের মধ্যে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এ সময় তাকে তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবেন।

এরপর বেলা ১১টা থেকে ১১টা ২৫ মিনিটের মধ্যে বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে অংশ নিবেন তিনি। রাষ্ট্রীয় এ কর্মসূচি শেষে বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। শোক দিবসের এ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামরিক, বে-সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ সারা জেলায় তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কসহ বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। তল্লাশি করা হচ্ছে যানবাহন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এ সফর নির্বিঘ্নে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শুক্রবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০১৪