অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

আন্দোলনের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে বিএনপি : সুরঞ্জিত

ঢাকা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি শুধু আন্দোলনের কথাই বলে যাচ্ছে। কিন্তু তাদের এ ধরণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা আগে বলেছেন, এর পরে আন্দোলন ওর পরে আন্দোলন। এক সময় বললো ঈদের পরে আন্দোলন। ঈদের পর কিছু হল না। এখন বলছে আগামী জানুয়ারিতে আন্দোলন। এখন মধ্য ডিসেম্বর চলছে অথচ কোন আওয়াজ দেখা যায় না। সুতরাং এটাও আগের মত ফাঁকা আওয়াজ হবে। এতগুলো দলছুট নেতা নিয়ে যেই দল গঠিত তাদের নিয়ে আন্দোলন করা যাবে না।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বিজয়ের ৪৩ বছর উদযাপন উপলক্ষে ‘বাংলাদেশ স্বাধীনতা লীগ’ আয়োজিত ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে। সেই লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কিছুদিন আগে প্রথানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন কমিশনকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। আর তাতেই আপনারা বলতে শুরু করেছেন এই নির্বাচন আন্দোলন নষ্ট করার জন্য দেয়া হচ্ছে। আমাদের নির্বাচন দিলেও দোষ, না দিলেও দোষ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে স্থানীয় নির্বাচনসহ জাতীয় নির্বাচন এ সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। বেগম খালেদা জিয়াও সেই নির্বাচনের অংশগ্রহণ করবে বলে আমার ধারণা। কারণ ন্যাড়া একবারই বেল তলায় যায়। অতীতে যে ভুল করেছেন তা বার বার করবেন না তিনি।

তিনি বলেন, ঢাকা সিটির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। অতীতে ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে সহিংসতা ও নৈরাজ্যের পথ অনুস্মরণ করেছিলেন তা পরিহার করুন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কাদের মোল্লার ছেলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যে বিচার বিশ্ববাসী দেখেছে। ট্রাইব্যুনাল রায় দেয়ার পর উচ্চ আদালতে আপিল হয়েছে। সেই বিচার নিয়ে সে বলে তার বাবাকে হত্যা করা হয়েছে। এটা কত বড় স্পর্ধার বিষয়। তিনি বলেন, নিশ্চয় এর পেছনে কোন ষড়যন্ত্র আছে। অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. রফিক উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য সুজিত রায় নন্দি, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান রাজিব, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

আন্দোলনের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে বিএনপি : সুরঞ্জিত

আপডেট টাইম : ০৪:৩৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪