পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফের পয়েন্ট হারালো বার্সেলোনা

ঢাকা: স্প্যানিশ লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় এই নিয়ে চতুর্থ বারের মতো পয়েন্ট হারালো কাতালানরা।

শনিবার রাতে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে বার্সাকে। হালকা চোটের কারণে ব্রাজিল অধিনায়ককে গেটাফের বিপক্ষে বিশ্রাম দিয়েছেন কোচ লুইচ এনরিখ।

নেইমারের অনুপস্থিতিতে মাঠে নেমে বার্সার আক্রমনভাগ কার্যকার হতে পরেনি। ম্যাচে বেশ কিছু সহজ সুযোগ সৃষ্টি করলেও গোলমুখ খুলতে পারেনি মেসি-সুয়ারেজরা।

গেটাফের গোলমুখে ১৫ বার শট নেন বার্সার ফুটবলাররা। কিন্তু এর মধ্যে মাত্র দুটিই লক্ষ্যে রাখতে পেরেছেন লুইস এরিখের শিষ্যরা।

প্রথম দিকে কিছুটা ছন্দ হারিয়ে খেললেও সময় বাড়ার সাথে সাথে বেশ গুছিয়ে নেয় বার্সা। এরপর মেসি-সুয়ারেজ জুটি বেশ কিছু জোড়ালো আক্রমণ করে। কিন্তু প্রথমার্ধেই বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেন লুইস সুয়ারেজ।

ম্যাচের ২০তম মিনিটে সুয়ারেজের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে আবারো শট নেন জাভি। কিন্তু বল লক্ষে রাখতে পারেননি বার্সা দলনেতা। এর ছয় মিনিট পর সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন সুয়ারেজ।

দ্রুত ডি-বক্সে ডুকে প্রায় অরক্ষিত গোলমুখে শট নিলেও ক্রস বারের অনেক উপর দিয়ে তা চলে যায়। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে লিওনেল মেসির দুর্দান্ত এক ফ্রি-কিক গোলপোস্টে বাধাগ্রস্থ হয়। ৫৮ তম মিনিটে মেসির শট রুখে দেন গেটাফে গোলরক্ষক। শেষ দিকে জাভির আর একটি প্রচেষ্টও ব্যর্থ হয়। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

এই ড্র’তে ১৫ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকলো বার্সা। সমান সংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফের পয়েন্ট হারালো বার্সেলোনা

আপডেট টাইম : ০৯:১০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০১৪