অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’

মিশরের গোল বাতিল নিয়ে সমালোচনার ঝড়, প্রশ্নের মুখে ভিএআর

ডেস্ক: মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় ৩-২ জয়ের ম্যাচে সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে মিশরের দ্বিতীয় গোল বাতিলের সিদ্ধান্ত। ৫৮ মিনিটে জিকো বল জালে জড়ালেও ভিএআরের পর রেফারি গোলটি বাতিল করেন।

কারণ, গোলের আগে আক্রমণ শুরুর মুহূর্তে লিসান্দ্রো মার্তিনেজকে জার্সি টেনে ফাউল করা হয়েছিল বলে সিদ্ধান্ত দেওয়া হয়।

তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালি ম্যাককোইস্ট মনে করেন, নিয়ম অনুযায়ী গোল বাতিলের সিদ্ধান্ত সঠিক ছিল। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক রব গ্রিনের দাবি, ঘটনাটি গোলপোস্ট থেকে অনেক দূরে ঘটেছিল এবং এত পেছনের একটি ঘটনা পর্যালোচনা করা ভিএআরের এখতিয়ারের মধ্যেই পড়ে না।

বিবিসি, ফক্স সকার এবং দ্য অ্যাথলেটিক-এর বিশ্লেষকরাও এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এটি ভিএআরের ‘সুস্পষ্ট ও নিশ্চিত ভুল’ সংশোধনের নীতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। মিশরীয় ফুটবল মহলেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকের দাবি, এই সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দিয়েছে এবং নতুন করে ভিএআরের ব্যবহার ও সীমা নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

Tag :

পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী

মিশরের গোল বাতিল নিয়ে সমালোচনার ঝড়, প্রশ্নের মুখে ভিএআর

আপডেট টাইম : ০৪:৪৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬