পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

রুবেল দোষী হলে বোর্ডের কোন সাহায্য পাবে না : পাপন

ঢাকা : জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সাম্প্রতিক বিতর্কীত ইস্যু নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, এই ঘটনায় রুবেল যদি দোষী হয় তাহলে বোর্ড থেকে সে কোন সাহায্য পাবে না।

মঙ্গলবার শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক স্বরণে দেশের সাবেক ক্রিকেট তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস প্রীতি ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেছেন বিসিবি সভাপতি।

রুবেল হোসেনের বিতর্কিত বিষয়টি নিয়ে বোর্ডের অবস্থান কী- জানতে চাইলে নাজমুল হাসান পাপন বলেন, ‘যেটা হয়েছে আমরা এখন পর্যন্ত মনে করি এটা তার (রুবেলের) ব্যক্তিগত ব্যাপার। সে যদি অন্যায় করে তাহলে তার শাস্তি হবে। বাংলাদেশের আইন অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে। তবে যদি সে (রুবেল) নির্দোষ হয়, এখন যে রকমটা আভাস পাওয়া যাচ্ছে। এটা (নির্দোষ) সে বলেছে। তাহলে বোর্ড তাকে পূর্ণ সহায়তা দেবে। কিন্তু কোন দোষী ব্যক্তি আমাদের কাছ থেকে কোন সাহায্য পাবে না।’

কিছুদিন পরই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। এই অবস্থাতে রুবেলকে কি চূড়ান্ত দলে রাখা হবে-এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, ‘এই মুহূর্তে এটা বলা কঠিন। আগামী দশ-পনের দিনের মধ্যে বুঝা যাবে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। তার উপর আমরা সিদ্ধান্ত নিব যে সে (রুবেল) স স্কোয়ার্ডে থাকবে কি থাকবে না।’

উল্লেখ্য- গত শনিবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন নাজনীন আক্তার হ্যাপী নামের এক চিত্র নায়িকা। এরপর থেকেই বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়।

গতকাল সোমবার পেসার রুবেল হোসেন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্ট।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

রুবেল দোষী হলে বোর্ডের কোন সাহায্য পাবে না : পাপন

আপডেট টাইম : ০২:৫৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪