পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান Logo লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫বছর কারাদণ্ড Logo এতিম শিশুদের পাশে তিস্তা ব্যাটালিয়ন,নূরে মদিনা এতিমখানায় সহায়তা প্রদান Logo কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কক্ষ থেকে এসি-টিভি ‘উধাও’, চাঞ্চল্য Logo পাটগ্রামে সাংবাদিককে মারধরের অভিযোগ, স্থলবন্দরে উত্তেজনা Logo লালমনিরহাটে ট্রাকচাপায় বিড়ি শ্রমিক নিহত,ঘাতক ট্রাকসহ চালক আটক Logo লালমনিরহাটে বিজিবির উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ, খুশি শিক্ষার্থী-অভিভাবকরা Logo এনসিপি ডেমরা থানা আহ্বায়ক কমিটি গঠন ও ডেমরা থানা প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাৎ Logo লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে -ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু Logo তেল নিতে আসা মোটরসাইকেল চালককে ধাপ্পরের পর ইউএনও’র লাঠি হাতে ভিডিও ভাইরাল

মুশফিক-শান্তর দৃঢ়তায় বাংলাদেশের জয়

স্টাফ রিপোর্টার

বিপর্যয়ের ক্ষণে শ্রীলঙ্কার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়লেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহ রিয়াদের পর তাকে যোগ্য ও দৃঢ় সঙ্গ দিলেন মুশফিকুর রহিম।

তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া জুটিতেই ঘনালো শ্রীলঙ্কার পতন। ঠাণ্ডা মাথায় খেলে শান্ত বাহিনী শ্রীলঙ্কাকে হারালো ৬ উইকেটে। এই ম্যাচেই অধিনায়ক হিসেবে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর ক্যারিয়ারে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

ডুবতে থাকা দলকে একরকম সামনে থেকে নেতৃত্ব দিয়েই জয়ের পথে এগিয়ে নিয়েছেন নাজমুল শান্ত। তিনি মুশফিকের সাথে ১৭৫ বলে ১৬৫ রানের অপরাজিত জুটি গড়েন। তাদের জুটিই ম্যাচ শেষ করে মাঠ ছেড়েছে।

শান্ত ১২৯ বলে করেছেন ১২২ রান। আর মুশফিক অপরাজিত ছিলেন ৮৪ বলে ৭৩ রানের ইনিংস খেলে।

২৫৬ রান তাড়ায় খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল টাইগাররা। ইনিংসের প্রথম বলেই ড্রেসিং রুমে ফিরেছিলেন লিটন। এ নিয়ে ষষ্ঠবারের মতো প্রথম বলে উইকেট হারালেন এই ওপেনার।

উইকেট বিলিয়ে দেয়ার মিছিলে যোগ হন তাওহিদ হৃদয়ও। ৩ রানে ড্রেসিংরুমের পথ ধরেন বাংলাদেশি ব্যাটার। এরপর দারুণ এক জুটি গড়েন শান্ত ও রিয়াদ। তবে লাহিরু কুমারার বলে রিয়াদ ফিরলে ভাঙে জুটি। ৩৭ বলে ৩৭ রান করে রিয়াদ ফিরেছিলেন ড্রেসিংরুমে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান অতিরিক্ত সচিব হাবীবুর রহমান

মুশফিক-শান্তর দৃঢ়তায় বাংলাদেশের জয়

আপডেট টাইম : ০৬:০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪