অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

নীলফামারীতে হোটেল থেকে প্রেমিক যুগল আটক

নীলফামারী : নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শহরের জিকরুল হক সড়কের সৈয়দপুর রেস্ট হাউস থেকে অবৈধ কার্যকলাপের সময় এক জোড়া প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেস্ট হাউসে (জসিম বিল্ডিং) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ওই প্রেমিক যুগলকে হাজির করা হলে বিচারক তাদেরকে অর্থ দণ্ড প্রদান করে। আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী গ্রামের স্কুল শিক্ষক মহির উদ্দিনের পুত্র এক সন্তানের জনক দিনাজপুর সরকারি কলেজের মাস্টার্সের ছাত্র হেলাল উদ্দিন (২৫) ও নীলফামারী জেলা শহরের মোক্তারপাড়ার নঈমুল ইসলামের স্কুল পড়ুয়া মেয়ে নাজমুন আকতার উর্মি (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হকের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে সৈয়দপুর রেস্ট হাউসে (জসিম বিল্ডিং) অভিযান চালায়। এ সময় হোটেলের একটি কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে অবৈধ কাজে লিপ্ত থাকার সময় প্রেমিক জুটিকে আটক করে। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে হাজির করে। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মো. মুসা হেলালকে তিন হাজার ও উর্মিকে এক হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

নীলফামারীতে হোটেল থেকে প্রেমিক যুগল আটক

আপডেট টাইম : ০৭:০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪