পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

হ্যাপি ইস্যুতে রুবেলের ‘না’

ঢাকা : প্রায় দশ দিন পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন সময়ের আলোচিত পেসার রুবেল হোসেন। প্রথম দিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি না হলেও পরে এক শর্তে কথা বলতে রাজি হন রুবেল হোসেন। শর্তটা হলো হ্যাপি ইস্যুতে কোন প্রশ্ন করা যাবেনা।

দীর্ঘ দিন পর স্টেডিয়ামে এসে হালকা অনুশীলন করেই ফিরেছেন রুবেল। ঘণ্টা খানের জিমে সময় কাটানোর পর গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন খুলনার এই ক্রিকেটার। এ সময় আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়েই বেশি কথা বলেছেন এই পেসার।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন রুবেল হোসেন। তার বিশ্বাস বিশ্বকাপের চূড়ান্ত দলেও জায়গা করে নিতে পারবেন তিনি। এ বিষয়ে রুবেল বলেন, ‘আমি আশা করি, বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে পারব। জিম্বাবুয়ে সিরিজে মোটামুটি ভালই পারফর্ম করেছি। প্রিমিয়ার লিগে বেশ কিছু ম্যাচে খেলেছি। সেখানেও বেশ ভাল বল হয়েছে। তবে সবকিছুই নির্ভর করবে নির্বাচকদের ওপর। আমি চেষ্টা করব সুপার লিগে ভাল কিছু করার, যাতে করে দলে জায়গাটা পাকাপোক্ত করতে পারি। বিশ্বকাপ খেলা প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। আমিও সেই স্বপ্ন দেখছি।’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেষ হওয়ার পর পরই বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে। চূড়ান্ত দলে জায়গা পেলে সেখানে নিজের প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিতে পারবেন রুবেল-এমনটিই মনে করেছেন তিনি।

রুবেল বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উইকেট সাধারণত বাউন্সি হয়। সেখানে পেসারদের ভূমিকা বেশি থাকবে। আমার বিশ্বাস সেভাবেই প্রস্তুতি নিতে পারব। আগামী মাসে ক্যাম্প শুরুর কথা রয়েছে। সেখানে আমার প্রস্তুতি যেমনটা হওয়ার দরকার, তেমটাই হবে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

হ্যাপি ইস্যুতে রুবেলের ‘না’

আপডেট টাইম : ০৫:৫৮:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০১৪