অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সাবেক ছাত্রদল নেতাকে গ্রেফতারের পর অস্বীকার : বিএনপি’র উদ্বেগ

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে শনিবার গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের পর তা অস্বীকার করে র‌্যাবের কাছে হস্তান্তরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

শনিবার রাতে এক বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে আজ গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতারের পর তা অস্বীকার করে র‌্যাবের কাছে হস্তান্তরের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। খোকনের পরিবারের আশংকা খোকনকে ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারের পর অস্বীকার এবং পরে তাকে র‌্যাব এর কাছে হস্তান্তরের ঘটনায় যেকোন দুর্ঘটনা ঘটতে পারে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, দেশে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে গ্রেফতারের পর অস্বীকারের রেওয়াজ চালু হয়েছে তাতে এখন রাষ্ট্রের কোন নাগরিকেরই জানমালের নিরাপত্তা নেই। আমাদের বক্তব্য-আনিসুর রহমান তালুকদার খোকন এর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তাকে আদালতে উপস্থাপন করা হোক। আর যদি তা করা না হয় এবং আনিসুর রহমান তালুকদার খোকনের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে সম্পূর্ণরুপে এর দায়-দায়িত্ব বহন করতে হবে। আমরা অবিলম্বে আনিসুর রহমান তালুকদার খোকনের অবস্থান তার পরিবারের নিকট নিশ্চিতকরণ এবং তাকে আদালতে উপস্থাপনের জোর দাবি জানাচ্ছি।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সাবেক ছাত্রদল নেতাকে গ্রেফতারের পর অস্বীকার : বিএনপি’র উদ্বেগ

আপডেট টাইম : ০৩:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫