অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

জয়পুরহাটে বাসে পেট্রলবোমা হামলা : ছাদ থেকে পড়ে যাত্রীর মৃত্যু, আটক ৬

জয়পুরহাট : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার করিমপুর এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে উজ্জল (৪৩) নামে এক যাত্রী বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তির পর সন্ধ্যায় মারা যান।

অন্যদিকে এ ককটেল হামলার পর পালানোর সময় কয়েকটি পেট্রলবোমাসহ ৬ শিবির কর্মীকে আটক করা হয়েছে।

উত্তেজিত এলাকাবাসী তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আহতাবস্থায় ওই ৬ শিবির কর্মীকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এছাড়া শিবির কর্মীদের হামলায় আমিনুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি পুলিশের। আহত পুলিশ কনস্টেবলকেও ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আটক শিবির কর্মীরা হল-ইমন, আব্দুল খালেক, সানাউর রহমান, নূর আলম, আসাদুল্লাহ ও সোহেল। এদের বাড়ি জয়পুরহাটের হিচমি, ক্ষেতলাল, কালাই ও নওগাঁ জেলার পত্নীতলা এলাকায়।

এলাকাবাসী ও ক্ষেতলাল থানার ভারপ্রপ্তে কর্মকর্তা মুনির হোসেন জানান, রোববার বিকেলে ক্ষেতলাল উপজেলার ইটাখোলা সড়কের করিমপুর এলাকায় মোটরসাইকেল যোগে কয়েকজন শিবির কর্মী উপস্থিত হয়ে একটি যাত্রীবাহী বাস লক্ষ্য করে ককটেল ছোড়ে। এসময় ওই বাসের ছাদে থাকা একযাত্রী তড়িঘড়ি করে নামতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তির পর মারা যায়।

ওই সময় স্থানীয় জনতা শিবির কর্মীদের ধাওয়া করে তিন জনকে ধরে ফেলে। বাকি তিন শিবির কর্মী পালিয়ে যাওয়ার সময় নিশ্চিন্তা মোড়ে এলাকাবাসীরা মোটরসাইকেলসহ তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।

তাদের কাছ থেকে ৪ টি পেট্রলবোমা ও একটি ককটেল পাওয়া যায়। উত্তেজিত জনতা আটক শিবিরকর্মীদের ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জয়পুরহাটে বাসে পেট্রলবোমা হামলা : ছাদ থেকে পড়ে যাত্রীর মৃত্যু, আটক ৬

আপডেট টাইম : ০৭:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০১৫