পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহী কারা ফটকে ককটেল বিস্ফোরণ, কারারক্ষী আহত

রাজশাহী : রাজশাহী কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে ককটেল ফাটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মিজানুর রহমান নামে এক কারারক্ষী আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

রাজশাহী ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও কারাগারের প্রধান ফটকে কারারক্ষীরা দায়িত্ব পালন করছিলেন। রাত ৮টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা ফটকের সামনে একটি ককটেল ছুড়ে পালিয়ে যায়।

এতে শরীরের বিভিন্ন স্থানে স্পিন্টারবিদ্ধ হন কারারক্ষী মিজানুর রহমান। পরে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরে রামেক হাসপাতালে নেয়া হয়।

রাজশাহী রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে আতঙ্ক ছড়াতেই ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহী কারা ফটকে ককটেল বিস্ফোরণ, কারারক্ষী আহত

আপডেট টাইম : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০১৫