পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নুর হোসেনকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রের চিঠি

বাংলার খবর২৪.কমNur-Hoss.: নারায়নগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণের পর হত্যা মামলার প্রধান আসমি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় আইনী কাগজপত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজ পৌচেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৭ এপ্রিল নারায়নগঞ্জে একটি মামলায় হাজিরা দিয়ে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোড থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নাসিক প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম এবং এাডভোকেট চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর ৩০ এপ্রিল নারায়নগঞ্জের শীতালক্ষা নদীতে নজরুল ও চন্দন সরকারসহ অপহৃত ৬ জনের এবং এর একদিন পর ১ মে বাকি ১ জনের লাশ ভেসে ওঠে।

চাঞ্চল্যকর এই ৭ খুনের মামলার প্রধান আসামী নূর হোসেন এসময় ভারতে পালিয়ে যায়। গত ১৪ জুন দুই সহযোগীসহ নুর হোসেনকে কলকাতা পুলিশের একটি দল দমদম বিমানবন্দরের পাশের একটি ফ্ল্যাট থেকে আটক করে।

৭ খুনের ঘটনায় অভিযুক্ত র‌্যাব-১১’র সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়নগঞ্জের সাবেক ক্যাম্প প্রধন লে. কমান্ডার এম এম রানা বর্তমানে ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন। তারা সকলেই ৭ খুনের এই ঘটনায় জড়িত থাকার কথা জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নুর হোসেনকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রের চিঠি

আপডেট টাইম : ০৩:২৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০১৪