অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘প্রত্যেকের মানসিকতার অনেক উন্নতি হয়েছে’

ঢাকা : স্মরণীয় এক বিশ্বকাপ শেষে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ছিলেননা প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়াতেই অবস্থান করছেন তিনি। সোমবার বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই শ্রীলঙ্কান। এ সময় তিনি মন্তব্য করেছেন বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রত্যেকের মানসিকতার অনেক উন্নতি হয়েছে।

মেলবোর্নে সংবাদকর্মীদের সঙ্গে মুখোমখি হলে তিনি বলেন, ‘দলের প্রত্যেকের মানসিকতার অনেক উন্নতি হয়েছে। এটি দারুণ বিষয়। কারণ, তারা নিজেদের উপর বিশ্বাস করছে।’

শ্রীলঙ্কা দলের সাবেক এই কোচ আরও বলেছেন, ‘বিশ্বকাপের আগেই আমরা কোয়ার্টার ফাইনালের লক্ষ্যটা নির্ধারণ করেছিলাম। সেই লক্ষ্যটা আমরা পূরণ করেছি। এজন্য ভাল লাগছে। এর আগে অস্ট্রেলিয়ার যে ভেন্যুগুলোতে আমরা খেলেনি, সেখানেই খেলতে হয়েছে। ছেলেরা ভাল খেলেছে। প্রতিটি ম্যাচেই তারা উন্নতি করেছে। সব মিলিয়ে আমি খুশি।’

হাথুরুসিংহে বলেছেন, বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ এই বিশ্বাসটা আগেই জন্মেছিলো আমার মধ্যে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল পুরো বিষয়টা। আমরা অনেক কিছু পরিবর্তন করেছি। আমরা জানতাম, কী করতে হবে। দলে মেধাবী ক্রিকেটার ছিল। ফলে আমার ভরসা ছিল। আমি মনে করেছি, মেধাবীদের ভালভাবে প্রশিক্ষণ দেওয়া গেলে তারা ভাল খেলবে। আমার বিশ্বাস ছিল, এই দল প্রতিযোগিতায় ভাল কিছু করতে পারবে।’

আগামী এপ্রিলে পাকিস্তান ক্রিকেট দল আসছে বাংলাদেশে। এই সিরিজ নিয়েও মন্তব্য করেছেন প্রধান কোচ। তার মতে পাকিস্তানের বিপক্ষে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে যাচ্ছে। এ বিষয়ে তিনি বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। পাকিস্তান ভাল দল। তাদের বিপক্ষে উপমহাদেশে খেলাটা কঠিন হবে। আমরাও উন্নতি করছি। তাদের দলে একাধিক ইনজুরি আছে। তারপরও তাদের সঙ্গে সিরিজটা ভাল হবে।’

বিশ্বকাপে বাংলাদেশ দলের দুর্দান্ত সাফল্যের পেছনে অধিনায়ক মাশরাফির ভূমিকাই বড় করে দেখছেন অনেক ক্রিকেটবোদ্ধা। প্রধান কোচও ভুল করলেন না অধিনায়ককে প্রশংসায় ভাসাতে। মাশরাফি সম্পর্কে হাথুরুসিংহে বলেছেন, ‘এটি মাশরাফির শেষ বিশ্বকাপ কিনা তা আমি বলতে পারব না; সব কিছুই নির্ভর করছে তার উপর। তবে সে একজন প্রকৃত নেতা। মাশরাফির কারণে দলের মানসিকতা অনেক উঁচুতে ছিল। সে সত্যিকারের নেতা। তার মতো কাউকে পাওয়া কঠিন ব্যাপার।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘প্রত্যেকের মানসিকতার অনেক উন্নতি হয়েছে’

আপডেট টাইম : ০৭:৩৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০১৫