অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকেও তলব ৭ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ও বেতন বন্ধের নির্দেশ

সিরাজগঞ্জ : কর্মস্থলে অনুপস্থিত থাকায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাতজন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ও চলতি মার্চ মাসের বেতন বন্ধের পত্র প্রদান করা হয়েছে। একইসঙ্গে ওই চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার অভিযোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও কৈফিয়ত তলব করা হয়েছে।

সোমবার সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয় থেকে এ পত্র জারি করা হয়েছে।

সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দীন কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সকাল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রিফাত আরা সারমিন, নির্মল চন্দ্র মাহাতো, সৈয়দা সোনিয়া ইসলাম, অপু সাহা, শাক্কিল সাপ্তি, ইমরান হোসেন ও সাহেদ খান এই সাতজন চিকিৎসককে অনুপস্থিত দেখেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম সিদ্দিকী কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোন সদুত্তর দিতে ব্যর্থ হন। পরে সিভিল সার্জন ফিরে এসে ওই সাতজনের মার্চ মাসের বেতন বন্ধসহ কারণ দর্শানোর নোটিশ দেন এবং স্বাস্থ্য কর্মকর্তারও কৈফিয়ত তলব করে পত্র প্রদান করেন।

সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ৭ চিকিৎসককে ১০ কর্ম দিবসের মধ্যে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই ৭ চিকিৎসকের বেতন বন্ধের পত্র সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে। একই সঙ্গে কারণ দর্শানোর পত্রও পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকেও তলব ৭ চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ ও বেতন বন্ধের নির্দেশ

আপডেট টাইম : ০৭:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০১৫