অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আমার বিশ্বাস সালাহ উদ্দিন বেঁচে আছেন: রফিক উল হক

ঢাকা: বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম-মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ বেঁচে আছেন বলে বিশ্বাস করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক।শনিবার দুপুরে সালাহ উদ্দিনের বাসায় তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। রফিক-উল হক বলেন, ‘সালাহ উদ্দিন আটক হওয়ার পর তার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমার বিশ্বাস তিনি এখনো বেঁচে আছেন। হয়তো কোথাও আটক হয়ে আছেন।’ পুলিশ সালাহ উদ্দিনের অবস্থান জানে মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুব শিগগিরই ফিরিয়ে দেবেন।’ এছাড়া সালাহ উদ্দিনের নিখোঁজ হওয়া নিয়ে ৮ এপ্রিল রিট শুনানিতে তার পক্ষে সহায়তা করবেন বলেও ঘোষণা দেন প্রবীণ এই আইনজীবী। তিনি বলেন, ‘সালাহ উদ্দিনের মতো এত বড় মানুষের অবস্থা যদি এমন হয়, তাহলে আমাদের অবস্থা কী হবে? এ অবস্থায় আমাদের যে কারো যে কোনো অবস্থা হতে পারে।’ ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছিল মন্তব্য করে রফিকুল হক বলেন, ‘আমি আশা করি- সিটি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এই নির্বাচনে বিএনপি অংশ না নিলে আবারো ভুল করবে।’

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আমার বিশ্বাস সালাহ উদ্দিন বেঁচে আছেন: রফিক উল হক

আপডেট টাইম : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫