অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

না ফেরার দেশে ক্রিকেটার রিচি বেনো

ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিচি বেনো । সাবেক এই লেগস্পিনার ধারাভাষ্যকার হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন । ক্রিকেটের কণ্ঠস্বর হিসেবে পরিচিত বেনোর বয়স হয়েছিল ৮৪ বছর।

রিচি বেনো অস্ট্রেলিয়ার হয়ে ৬৩টি টেস্ট খেলেন, এর মধ্যে ২৮টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি।

১৯৬৪ সালে অবসর নেওয়ার পর সাংবাদিকতা ও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত হন বেনো। ১৯৫৬ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর তিনি বিসিবির কোর্স সম্পন্ন করেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চার দশক ধরে জড়িত ছিলেন।

১৯৬০ সালে বিসিবি রেডিওর হয়ে প্রথম ধারাভাষ্য দেন বেনো। তিন বছর পর আসেন টেলিভিশনে। ১৯৭৭ সাল থেকে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের প্রধান ভাষ্যকার। ২০১৩ সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন তিনি।

গত নভেম্বরে বেনো জানান, ত্বকের ক্যানসারের জন্য চিকিৎসা নিয়েছিলেন তিনি। ৮৩ বছর বয়সে সিডনিতে গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন বেনো।

২৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯৪৫ উইকেট নেন বেনো। ২৩টি শতকসহ ৩৬.৫০ গড়ে ১১ হাজার ৭১৯ রানও করেন তিনি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে কোনো টেস্ট সিরিজ হারেননি বেনো। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া পাঁচটি সিরিজ জেতে আর দুটি ড্র করে।

টেস্ট ক্যারিয়ারে তিনটি শতকসহ ২ হাজার ২০১ রান করেন বেনো। সঙ্গে ২৭.০৩ গড়ে ২৪৮টি উইকেট নেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে দুইশ’ উইকেট নেয়ার ও দুই হাজার রান করার কৃতিত্ব তারই।

অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক রিচি বেনো দারুণ একটি ক্রিকেট ক্যারিয়ার শেষে আরো বেশি পরিচিত পান লেখক, কলামিস্ট ও ধারাভাষ্যকার হিসেবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

না ফেরার দেশে ক্রিকেটার রিচি বেনো

আপডেট টাইম : ০৬:৪৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫