পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মুম্বাই হামলার ‘পরিকল্পনাকারীর’ মুক্তি

ডেস্ক: ভারতের মুম্বাই শহরে ২০০৮ সালে সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত জাকিউর রহমান লাখভি পাকিস্তানের একটি কারাগার থেকে ছাড়া পেয়েছেন।

কর্মকর্তারা বলছেন, লাহোরের একটি আদালত অভিযুক্ত জাকিউর রহমান লাখভিকে জামিনে মুক্তির আদেশ দেওয়ার পর তাকে আজ শুক্রবার সকালে রাওয়ালপিন্ডির কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত পাঁচ বছর ধরে তিনি কারাগারে আটক ছিলেন।

মুম্বাইয়ে তিনদিন ধরে চালানো এই হামলায় ১৬০ জনেরও বেশি নিহত হয়।

এই হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোট সাতজনের বিচার চলছে।

মি. লাখভির এই মুক্তিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ‘দুর্ভাগ্য ও হতাশাজনক’ বলে অভিহিত করেছেন।

ভারতে সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোতেও এ নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে।

এর আগেও মি. লাখভিকে ছেড়ে দেওয়ার জন্যে আদালত থেকে আরো তিনটি আদেশ দেওয়া হয়েছিলো। কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে পর্যন্ত তার কারাদেশ বর্ধিত করা হয়েছিলো।

পরে হাইকোর্ট সেই কারাদেশকে অবৈধ ঘোষণা করলে আজ তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ভারতের পক্ষ থেকে মি. লাখভির বিরুদ্ধে অভিযোগ তোলার পর ২০০৮ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানে তাকে আটক করা হয়।

মি. লাখভি পাকিস্তানে যে লস্কর ই তৈবার গ্র“পের সাথে সংশ্লিষ্ট বলে ধারণা করা হয় সেই গ্র“পটির পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি ‘এখন একটি নিরাপদ স্থানে’ অবস্থান করছেন।

তবে তিনি কোথায় আছেন সেবিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মুম্বাই হামলার ‘পরিকল্পনাকারীর’ মুক্তি

আপডেট টাইম : ০২:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০১৫