পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শার্শার আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

যশোর : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় পশুর হাট দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

সোমবার বিকেলে পশুর হাট দখল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই (৩৮), বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ভুট্টো (৪২), যুবলীগ নেতা শফিক ধাবক, রেজাউল (৩২), দোকানদার সুরঞ্জিত ও পথচারীসহ ১০ জন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন শফিক ধাবক ও আব্দুল হাই। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা বোমার আঘাতে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সাতমাইল পশু হাটটি আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সমর্থক বাগআঁচড়া ইউপি চেয়ারমান ও আওয়ামী লীগ নেতা ইলিয়াস কবির বকুলের নিয়ন্ত্রণে ছিল। কিছুদিন আগে ইজারার মাধ্যমে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সমর্থক আব্দুল লতিফ ধাবক পশুহাটটি পায় এবং প্রশাসন থেকেই দখলে নেওয়া হয়। এরপর থেকে বকুল গ্রুপ ও ধাবক গ্রুপের মধ্যে একের পর এক সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ করে বকুল সমর্থক ও আব্দুল লতিফ ধাবক সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি বিনিময় ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ২০-২৫টি বোমার বিস্ফোরণ ও ৪-৫ রাউন্ড গুলিবর্ষণ করা হয়। দুই পক্ষের সংঘর্ষে পথচারীসহ ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে যশোর ও বাকিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগআঁচড়ায় দুইগ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সাতমাইল পশুহাট নিয়ে বিরোধ চল আসছিল। পশুহাটটি দখল নিয়ে ইতোমধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শার্শার আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

আপডেট টাইম : ০৫:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫