পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বুধবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে অন্যায়ভাবে আটকের পর রাতের আধারে গুলি করে শিবির কর্মী আনিসুর রহমানকে হত্যার প্রতিবাদে আগামী বুধবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শাখা। একইসঙ্গে তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় আগামীকাল মঙ্গলবার দোয়া কর্মসূচি পালন করবে ছাত্রশিবির।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি মইনুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশিদ এ কর্মসূচির ঘোষণা করেন।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী জালিম সরকারের নির্দেশ পালন করতে গিয়ে একের পর এক ছাত্রশিবির নেতাকর্মীকে হত্যা করে চলেছে পুলিশ। গত ১২ তারিখ রাতে অন্যায়ভাবে গ্রেপ্তারের পর গভীর রাতে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে শিবির কর্মী আনিসুর রহমানকে। এই মেধাবী ছাত্রকে বর্বরভাবে হত্যার প্রতিবাদে আগামী বুধবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ও তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনায় মঙ্গলবার দোয়া কর্মসূচি পালন করা হবে। আমরা সিরাজগঞ্জের সকল জনশক্তি ও ছাত্রসমাজকে শান্তিপূর্ণ উপায়ে এ কর্মসূচি পালন করার জন্য আহবান জানাচ্ছি। সাথে সাথে সরকার ও পুলিশ প্রশাসনকে ছাত্রসমাজের গণতান্ত্রিক এ কর্মসূচিতে বাধা না দিয়ে সহযোগিতা প্রদান করতে অনুরোধ জানাচ্ছি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বুধবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট টাইম : ০৬:৫৩:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০১৫