পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘জনগণ ব্যালেটের মাধ্যমে বিএনপি নেত্রীর বিচার করবে’

ঢাকা : সিটি নির্বাচনে জনগণ ব্যালেটের মাধ্যমে বিএনপি নেত্রী খালেদা জিয়ার ‘বিচার’ করবে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কানাডার হ্ইাকমিশনার বেনোয়া পিয়ের লারামের সাথে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, তিন মাসের হরতাল-অবরোধে যারা চলে গেছে তাদের আমরা আর ফিরে পাব না। কিন্তু খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন, তিনি ভালো আছেন। হরতাল-অবরোধের নামে খালেদা জিয়া যা করেছেন এর জন্য জাতির কাছে তাকে জবাবদিহি করতে হবে।

‘কীভাবে খালেদা জিয়ার কাছ থেকে কৈফিয়ত আদায় করা হবে’ জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, রাজনীতিবিদদের বিচার হয় ব্যালটের মাধ্যমে। খালেদা জিয়ার বিচার জনগণ ব্যালটের মাধ্যমেই করবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়ার নামে রেড এলার্ট জারির সাথে সিটি কর্পোরেশনের নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, তারেক জিয়ার কোনো পাসপোর্ট নেই। সে অবৈধভাবে যুক্তরাজ্যে আছে। তার নামে মামলা আছে, সে একজন ফেরারি আসামি ও বিপজ্জনক ব্যক্তি। এজন্য তার নামে রেড এলার্ট জারি করে আন্তর্জাতিক মহলকে সতর্ক করে দেয়া হয়েছে।

কানাডার রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বৈঠকে দু’দেশের বিভিন্ন অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কানাডায় পণ্য রফতানির ক্ষেত্রে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পেয়ে আসছে। বর্তমানে দু’দেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ১০০ কোটি ডলার।

তোফায়েল আহমেদ বলেন, আগামীতে কেনিয়ায় বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিওটিও) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর সমন্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, ‘ডব্লিওটিও’র ওই বৈঠকে সেবা খাতে ওয়েভার প্রাপ্তি ও ওষুধ শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ যে সুবিধা পাচ্ছে সেটা আগামী ২০২১ সাল পর্যন্ত বাড়ানোর দাবি তুলে ধরা হবে। এ ব্যাপারে কানাডার সহায়তা চাওয়া হয়েছে’ বলে জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘জনগণ ব্যালেটের মাধ্যমে বিএনপি নেত্রীর বিচার করবে’

আপডেট টাইম : ০৩:২৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০১৫