অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

খুলনায় নিখোঁজের ৬ দিন পর কৃষকের লাশ উদ্ধার

বাংলার খবর২৪.কম,lash_-sahos_11277খুলনা : খুলনার দিঘলিয়া উপজেলার পল্লী থেকে নিখোঁজের ৬ দিন পর কবির শেখ (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে পুলিশ স্থানীয় ব্রক্ষ্মগাতি গ্রামের একটি বাগান থেকে মাটি চাপা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত কবির শেখ গত ১৮ আগষ্ট নিখোঁজ হয়।
নিহতের স্ত্রী সারপিনা বেগম জানান, তিনি স্বামীকে নিয়ে পিতার বাড়ি উপজেলার পানিগাতি গ্রামে বসবাস করতেন। গত ১৮ আগষ্ট তিনি নিখোঁজ হলে ২০ আগষ্ট দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি। কিন্তু পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি।
পুলিশ জানায়, রোববার বিকেলের দিকে ব্রক্ষ্মগাতি গ্রামের ফাতেমা মেমোরিয়াল স্কুলের পেছনে মেহগুনি বাগান থেকে মাটি চাপা দেয়া একটি লাশ শেয়ালে টেনে তুলেছে- বলে স্থানীয়রা খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তবে কি কারণে এবং কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত সে ব্যাপারে পুলিশ কোন তথ্য জানাতে পারেনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

খুলনায় নিখোঁজের ৬ দিন পর কৃষকের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৩:১৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪