অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা

রানা প্লাজায় ১৬ মাস পরেও উদ্ধার হচ্ছে মানুষের হাড়

বাংলার খবর২৪.কম: সাভারে রানা প্লাজার নয়তলা ভবন ধসের ১৬ মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতরে থেকে বের হচ্ছে মানুষের শরীরের হাড় ও বিভিন্ন দেহাবশেষ।500x350_303acf1ee5198dc55028613a565b65e3_RANA-Plaza-pic-e1408880116400 স্থানীয় পথশিশুরা ভবন ধসের পেছনে রাখা ধ্বংসস্তূপে লোহা কুড়াতে এসে ওইসব হাড় ও শরীরের দেহাবশেষ খুঁজে পায়। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রিয়াদ, কাউছার ও বাছেদ নামের কয়েকজন পথশিশু জানায়, দুপুরের দিকে তারা ধ্বংসস্তূপের লোহা কুড়াতে যায়। এসময় তারা ধ্বংসস্তূপের ভেতরে বেশ কিছু মানুষের হাড় দেখতে পেয়ে তারা সেগুলো উদ্ধার করে। এখবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ধ্বংসস্তূপের সামনে ভিড় জমায়।
এসময় উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে। তারা জানায়, রানা প্লাজার ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রায়ই মানুষের হাড়, মাথার খুলি ও শরীরের বিভিন্ন দেহাবশেষ পাওয়া যাচ্ছে। এনিয়ে একাধিকবার বলা হলেও এখন পর্যন্ত নতুন করে উদ্ধার শুরুর কোনো উদ্যোগ নেয়া হয়নি।
এলাকাবাসী অবিলম্বে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালিয়ে সব হাড় ও খুলির ডিএনএ টেস্টের দাবিও জানায়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে বলেন, ‘হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের

রানা প্লাজায় ১৬ মাস পরেও উদ্ধার হচ্ছে মানুষের হাড়

আপডেট টাইম : ০৩:৩৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০১৪