পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পাচারকারীদের খপ্পরে আরাকানের রোহিঙ্গা উদ্বাস্তুরা

ডেস্ক : মিয়ানমার-এর রাখাইন (আরাকান) রাজ্যের সিটওয়ে শহরের কাছে অং ড জি উদ্বাস্তু শিবির। কয়েক হাজার রোহিঙ্গা উদ্বাস্তু এই এলাকার তিনটি শিবিরে বসবাস করছেন।

অং ড জি শিবিরে প্রবেশের জন্য মাত্র একটি ফটক আছে, যেটা পুলিশ পাহারা দেয়। শিবিরটি সমুদ্র তীরের কাছে কিন্তু সাগরের দিকে কোন বেড়া বা ফটক নেই। পাচারকারী দালালরা শিবিরে রোহিঙ্গাদের কাছে আসে এবং মালয়েশিয়া নিয়ে যাবার কথা বলে টাকা আদায় করে। তারা তরুণ রোহিঙ্গাদের নিয়ে ছোট ছোট নৌকায় তোলে, তারপর মাঝ-সমুদ্রে বাংলাদেশ থেকে আসা বড় নৌকায় উঠিয়ে দেয়। গত চার মাসে ৮০০জন তরুণ রোহিঙ্গা শিবির ছেড়ে চলে গেছে। রোহিঙ্গারা বলেন, শিবির কর্তৃপক্ষকে কোন টাকা দিতে হয়নি। হয়তো শিবির কর্তৃপক্ষ তরুণ রোহিঙ্গাদের শিবির ছেড়ে চলে যাবার ঘটনাকে দেখেও না দেখার ভান করে।

শিবিরের রোহিঙ্গা পরিবারগুলো বলছে তাদের অনেক সদস্য শিবির ছেড়ে চলে গেছে। চলে যাবার সময় বলে গেছে তারা মালয়েশিয়া যাচ্ছে। কিন্তু তারা কোথায় আছে সেটা পরিবারগুলো এখনো যানে না। রোহিঙ্গা তরুণদের নৌকায় ওঠানোর আগে শিবিরে পাচারকারী দালালের বাসায় জড়ো করা হতো। এই দালালকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।

যেসব পরিবার থেকে লোকজন চলে গেছে, তাদের অনেককে মালয়েশিয়ার ফোন নম্বর দেয়া হয়। তাদের বলা হয়েছিল ঐ নম্বরে ফোন করে তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা যাবে।

পরিবারগুলো জানায়, মালয়েশিয়ায় দালালরা তাদের ফোন করে তাদের সন্তান বা স্বামীদের নিরাপত্তার জন্য আরো টাকা দাবি করেছে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পাচারকারীদের খপ্পরে আরাকানের রোহিঙ্গা উদ্বাস্তুরা

আপডেট টাইম : ০৩:৫০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫