অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

বাংলাদেশ ট্যুরে আসবে না কোহলিরা!

স্পোর্টস : ২০১৪ সালের মতোই বাংলাদেশ সফরে ২য় সারির দল পাঠাতে পারে ভারত। বাংলাদেশ সফরে না এসে বিশ্রামে থাকার জন্য এরই মধ্যে বিরাট কোহলি আবেদন করেছেন বোর্ডের কাছে, এমন আবেদন করেছেন আরো কয়েকজন সিনিয়র ক্রিকেটারও।

গত ডিসেম্বর থেকে টানা সিরিজ খেলতে থাকা ভারতের ক্রিকেটাররা এখন ব্যস্ত আইপিএল নিয়ে। তাই গতবারের মতো এবারও এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা কিন্তু আইপিএলে ভাল পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই গঠিত হতে পারে ভারতীয় দল।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, বিসিবি থেকে অনুরোধ করা হয়েছে দর্শক আগ্রহের কথা বিবেচনা করে অন্তত কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে এই সফরে পাঠানোর জন্য।

“কোহলি বিশ্রাম চান এটা নিশ্চিত। শেষ এক বছরে অনেক সফর করেছে বলে দলের সিনিয়র খেলোয়াড়দের অনেকেই বাংলাদেশ সফর করতে চাইছে না। তাদের কয়েকজন বিশ্রাম চেয়েছে।” ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, ‘কিন্তু বিসিবি টিভি দর্শকদের আগ্রহের কথা ভেবে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় অন্তত দলে রাখার কথা বলেছে। সম্ভাব্য কারা যেতে পারে সেই তালিকা আমরা এখনো করিনি।’

তবে আসলেই কি হতে যাচ্ছে, কেমন দল পাঠাচ্ছে ভারত? তা জানা যাবে শিগগিরই। সন্দিপ পাতিলের নির্বাচক কমিটি বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করবে আগামী ২০ মে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

বাংলাদেশ ট্যুরে আসবে না কোহলিরা!

আপডেট টাইম : ০৩:০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫