অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সিরিয়ায় বহু বেসামরিক নাগরিক বন্দি

ডেস্ক : সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা ইসলামিক স্টেটের যোদ্ধাদের দখলে যাওয়ার পর বহু বেসামরিক নাগরিক বন্দি অবস্থায় রয়েছে।

ইসলামিক স্টেটের যোদ্ধারা শহরটির দিকে অগ্রসর হওয়ার সময় বন্দি থাকা বহু মানুষ পালিয়ে যেতে চাইলেও তাদের বাধা দিয়েছে সিরিয় সরকারি বাহিনী।

নির্ভরযোগ্য সূত্র থেকে এ ধরনের খবর পাওয়া গেছে বলে জাতিসংঘ জানিয়েছে। আর এজন্য জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘ আরো জানায়, অঞ্চলের দু’লক্ষ নাগরিকের তিনভাগের একভাগ পালাতে সক্ষম হয়েছে।

পালমিরা থেকে যখন সিরিয় সরকারি বাহিনী পালিয়ে যায় তখন কিছু মানুষ সেখান থেকে সরে যেতে পেরেছে বলে সংগঠনটি জানিয়েছে। এরপরও বন্দি অবস্থায় বহু মানুষ সেখানে আটকে আছেন।

স্থানীয় মানুষজন বলছে ইসলামিক স্টেটের যোদ্ধারা সিরিয় সরকারের প্রতি অনুগত বেশ কিছু ব্যক্তিকে শিরশ্চেদ করে হত্যা করেছে।

কিছু শিরশ্চেদ করা সৈনিকের মরদেহের ছবি ফাঁস করা হয়েছে। আইএস-এর সদস্যরা সরকার অনুগতদের ধরতে বাড়ি-বাড়ি গিয়ে তল্লাশি চালাচ্ছে।

এমন অবস্থায় বেসামরিক নাগরিক হতাহতের আশঙ্কা সেখানে তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সিরিয়ায় বহু বেসামরিক নাগরিক বন্দি

আপডেট টাইম : ০৮:৩২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫