পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নারী উদ্যোক্তাদের রফতানিকারক হওয়ার আহ্বান

বাংলার খবর২৪.কমindex_49111: নতুন নতুন পণ্য তৈরির মাধ্যমে দেশের নারী উদ্যোক্তাদের রফতানিকারক হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার রাজধানীর ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে ‘ তৃণমূল নারী উদ্যোক্তা পুরস্কার-২০১৩ ’ এবং তৃণমূল নারী উদ্যোক্তাদের জন্য একটি আর্থিক সেবার উদ্বোধন অনুষ্ঠানে গভর্নর এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, নারী উদ্যোক্তা সৃষ্টিতে এসএমই খাতের পুনঃঅর্থায়ন স্কিমের ১৫ শতাংশ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে নারীদের ঋণ দেওয়া হবে।

গভর্নর বলেন, নতুন উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক ১শ’ কোটি টাকার একটি পুনঃঅর্থায়তন তহবিল গঠন করেছে, যার অধীনে ২২টি ব্যাংক ও ১০টি আর্থিক প্রতিষ্ঠান চুক্তি স্বাক্ষর করেছে।

উদ্যোক্তারা বেসরকারি ব্যাংকগুলো থেকে কি পরিমাণ ঋণ নিচ্ছে তা কেন্দ্রীয় ব্যাংককে জানানোর জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর।

২০১৪ সালের জুন মাস পর্যন্ত ১০ হাজার নারী উদ্যোক্তার অনুকূলে এসএমই ঋণের বিপরীতে ৮৪২ কোটি টাকা পুনঃঅর্থায়ন করেছে বাংলাদেশ ব্যাংক।

এছাড়া ২০১৩ সালে সকল ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ৪১ হাজার ৬৯৫ জন নারী উদ্যোক্তার অনুকূলে সর্বমোট ৩ হাজার ৩৪৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিবি গভর্নর।

তিনি আরো জানান, ব্যবসাক্ষেত্রে বৈচিত্র আনতে ও উদ্যোক্তা বাড়াতে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এসএমই ঋণের সুদের হার সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণের জন্যই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নির্দেশ দেওয়া হয়েছে।

এসোসিয়েশন অব গ্রসরুটস উইমেন এ্যান্টারপ্রিনিয়ার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) এর সভাপতি মৌসুমী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ এ সারোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে এই প্রথম ৫২৩ জন নারী উদ্যোক্তার মধ্য হতে ১০ জনকে সেরা নারী উদ্যোক্তার পুরস্কার প্রদান করা হয়।

এর মধ্যে ৩ জনকে সেরাদের সেরা নারী উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয়। এদের মধ্যে চ্যাম্পিয়ন হন ঠাকুরগাঁও জেলার মোকসেদা বেগম। তিনি অন্যন্যা হস্তশিল্পের মালিক।

প্রথম রানার্স আপ হয়েছেন যশোরের কোহিনুর হস্তশিল্পের মালিক কোহিনুর আক্তার। দ্বিতীয় রানার্স আপ দিনাজপুরের গ্লামার ফ্যাশন হাউজ ও রোজ বিউটি পার্লারের মালিক শাহনাজ বেগম রোজী।

চ্যাম্পিয়ন নারী উদ্যোক্তাকে ৩ লাখ টাকার চেক ও ক্রেস্ট প্রদান করেন স্পিকার। প্রথম ও দ্বিতীয় রানার্স আপ অর্জনকারীকে এক লাখ টাকার চেক ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নারী উদ্যোক্তাদের রফতানিকারক হওয়ার আহ্বান

আপডেট টাইম : ০৩:০৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০১৪