অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

খুলনার মেয়র মনিসহ বিএনপির ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

খুলনা: অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় করা দুটি মামলায় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিসহ মোট ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর হাকিম মেছবাহ উদ্দিন আহমেদের আদালতে খুলনা সদর থানার দুই তদন্ত কর্মকর্তা এ দুই অভিযোগপত্র দাখিল করেন। এর মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনের আগে ২০১৩ সালের ২৬ নভেম্বর নগরীর পাওয়ার হাউজ মোড়ে পুলিশের ওপর হামলার মামলায় ৪০ জনকে আসামি করে একটি অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোস্তাক আহমেদ। নির্বাচনের আগের দিন পিটিআই মোড়ে একটি ইজিবাইকে অগ্নিসংযোগের অপর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা এস আই তাপস াল।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই ৫৬ জনের মধ্যে মনিরুজ্জামান মনি, খুলনা নগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, নগর যুবদল সভাপতি শফিকুল আলম তুহিন, সাধারণ সম্পাদক শের আলম সান্টু, নগর ছাত্রদলের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেনকে দুটি মামলাতেই আসামি করা হয়েছে।

পুলিশের উপর হামলার মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- খেলাফত মজলিস নেতা মাওলানা নাসির উদ্দিন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ গাউসুল আযম, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কেএম হুমায়ুন কবির, ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন হেলাল, সোনাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হাসান দুলু, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজির উদ্দিন আহম্মেদ নান্নু, জেলা ছাত্রদল সভাপতি কামরান হাসান ও সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েদ।

আর অগ্নিসংযোগের মামলার অন্য আসামিদের রয়েছেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম মনা, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ওয়াহিদুর রহমান দীপু ও ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

খুলনার মেয়র মনিসহ বিএনপির ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট টাইম : ০৪:৪৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫