অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

প্রধানমন্ত্রীর সফর প্রতিহতে যুক্তরাজ্য বিএনপির লাগাতার বিক্ষোভের ডাক

জামান সরকার, ফিনল্যান্ড: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ১২ জুনের যুক্তরাজ্য সফর প্রতিহত ঘোষণার অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখা ৪ দিনব্যাপী লাগাতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।

প্রধানমন্ত্রীকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের জন্য ইতিমধ্যেই পোষ্টার ও হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসাবে প্রতিদিন আলতাব আলী পার্ক থেকে দেড় টায় বাস ছাড়বে বলেও জানানো হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক ও সাধারন সম্পাদক এম কয়ছর আহমদ দলমত নির্বিশেষে প্রবাসী বাংলাদেশিদের তাদের এই কর্মসূচিতে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন।

প্রতিবাদ সমাবেশে তারা বলেন, বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জগদ্দল পাথরের মতো জনগনের উপর চেপে বসে আছে।

তারা বলেন, চিকিৎসার নামে রাষ্ট্রীয় কোষাগারের কোটি কোটি টাকা ব্যয় করে শতাধিক সফর সঙ্গী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে আসছেন। তার এই সফরে প্রতিরোধ গড়ে তোলা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

প্রধানমন্ত্রীর সফর প্রতিহতে যুক্তরাজ্য বিএনপির লাগাতার বিক্ষোভের ডাক

আপডেট টাইম : ০৫:০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০১৫