অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

প্রেসক্লাবে অগণতান্ত্রিক প্রক্রিয়া মানবেন না সদস্যরা

ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেছেন, জাতীয় প্রেসক্লাব হচ্ছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। অতীতে যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে তখনই জাতীয় প্রেসক্লাব প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। আর সেই প্রেসক্লাব পরিচালনায় কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়া এ ক্লাবের সদস্য কখনোই মেনে নেবে না।

রোববার জাতীয় প্রেসক্লাবের নিচ তলায় জাতীয় ক্লাব দখলদারিত্বের প্রতিবাদে সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

একই সভায় পেশীশক্তির জোরে গঠিত প্রেসক্লাবের নতুন কমিটিকে মেনে নেয়া হলে দেশের সাংবাদিকতার ইতিহাসে কলঙ্ক রচিত হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ।

তিনি বলেন, ‘এই কমিটি জুলুম করে প্রেসক্লাবের উপর চেপে বসেছে। প্রেসক্লাবের দায়িত্ব এই কমিটির উপর গেলে সাংবাদিকতা পেশায় সত্য-মিথ্যা বলে কিছু থাকবে না, ন্যায়-অন্যায় বলেও কিছু থাকবে না।’

আগামী ২৭ জুন প্রেসক্লাবের সাধারণ সভা হবে জানিয়ে শওকত মাহমুদ বলেন, ‘সাধারণ সভায় সিদ্ধান্ত হবে প্রেসক্লাব কিভাবে চলবে।’ প্রেসক্লাবের নির্বাচনে ভোট পাবার জন্য কিছু লোক এই অবৈধ কমিটির সঙ্গে লবিং শুরু করেছে বলেও জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই শিকদার বলেন, ‘সুবিধা পাওয়ার আশায় যারা প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে তাদের যে কি গতি হবে, সেটা তারা কল্পনাও করতে পারছেন না। অতীতে কেউ জুলুম করে প্রেসক্লাবে টিকে থাকতে পারনি। এখন যারা জুলুম করে প্রেসক্লাবের ঘারে চেপে বসেছে তারাও টিকে থাকতে পারবে না। ক্লাবের সদস্যরাই তাদের প্রতিরোধ করবে।’

এসময় আরও বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

প্রেসক্লাবে অগণতান্ত্রিক প্রক্রিয়া মানবেন না সদস্যরা

আপডেট টাইম : ০৪:১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০১৫