পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে চারটি বোমার বিস্ফোরণ

index_49158বাংলার খবর২৪.কম চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনা রেল স্টেশনের প্লাটফর্মসহ স্টেশনের বাউন্ডারি এলাকায় চারটি শক্তিশালী তাজা বোমার বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাত ৮টা ৩৯ মিনিটে একই সময় এই চারটি বোমার বিস্ফোরণ ঘটনো হয়। বোমাগুলো বিকট শব্দে বিস্ফোরিত হলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি তাজা বোমা উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৮টা ৩৯ মিনিটে দর্শনা প্লাটফর্মের ওপর একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। একই সময়ে স্টেশনের বাউন্ডারি এলাকায় আরো তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। একই সময়ে স্টেশন এলাকায় চারটি বোমা বিস্ফোরণের ঘটনায় প্লাটফর্মের ওপর ট্রেনের জন্য অপেক্ষামান যাত্রীসহ আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নজরুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর পরই আতঙ্কে ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে নিরাপদ স্থানে চলে যায়।

বোমা বিস্ফোরণের মিনিট দশেক পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছিয়ে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেন। এ সময় একটি তাজা বোমাও উদ্ধার করে পুলিশ।

দর্শনা জিআরপি পুলিশের ইনচার্জ (সহকারী উপ-পরিদর্শক) জসিম উদ্দীন জানান, হয়তো আতঙ্ক সৃষ্টির জন্য এই বোমার বিস্ফোরণ ঘটনা হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শিকদার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা বিস্ফোরণকারীদের গ্রেফতারে পুলিশ দর্শনায় চিরুনী অভিযান শুরু করেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে চারটি বোমার বিস্ফোরণ

আপডেট টাইম : ০৭:২৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০১৪