পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সরকার বিএনপিকে ভয় পায়: নজরুল ইসলাম খান

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, প্রচলিত আইনের প্রতি সরকার আস্থা রাখতে পারছে না। তিনি বলেন, বিএনপি নেতাদের নামে যেসব মামলা দেওয়া হয়েছে তার কোনো ভিত্তি ও প্রমাণ নেই। তাই এখন বিশেষ আদালতের কথা বলছে। ট্রাইব্যুনাল গঠন করে খালেদা জিয়ার বিচারের কথা বলছে। সরকারের প্রতিহিংসার বিচার কেউ মেনে নেবে না।

বর্তমান সরকারের লোকজন বলে বিএনপির কোমর ভেঙ্গে গেছে, আর দাঁড়াতে পারবে না। তাহলে সরকার কেন বিএনপিকে ভয় পায়?

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার সন্ধ্যায় তাঁতী দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ সব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, দেশ-বিদেশে সবাই জানে সরকার কায়দা-কানুন করে ক্ষমতায় বসে আছে। আওয়ামী লীগ সব সময় প্রচার করে তারা জনপ্রিয়। দেশ-বিদেশের সবাই বলছে আপনারা জনপ্রিয় হলে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতায় আসুন।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকারকে দুনিয়ার কেউ নির্বাচিত সরকার বলে না। ক্ষমতাসীনরা দেখছে সকলের কথায় নির্বাচন না দিয়ে উপায় নেই। তাই এখন তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বুঝেছে নির্বাচন দিলে বিএনপি নির্বাচনে যাবে এবং তাদের ভরাডুবি হবে। তাই তারা বিএনপির অন্তত ১০০ নেতাকে মিথ্যা মামলায় দুই বছর করে সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য করার চেষ্টা করছে।

এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খান। ইফতার মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ইফতার মাহফিলে ২০ দলীয় জোট শরিক এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, ডেমোক্রেটিক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সরকার বিএনপিকে ভয় পায়: নজরুল ইসলাম খান

আপডেট টাইম : ০৩:১৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০১৫