অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সোনার দাম কমেছে ভরিপ্রতি ১৫৪০ টাকা

ঢাকা: বৃহস্পতিবার থেকে দেশে সোনার দাম ভরিপ্রতি দেড় হাজার টাকা কমানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের দরপতনের কারণে দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার থেকেই সারাদেশে নতুন দাম কার্যকর হবে বলে জানা গেছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি ঘোষিত নতুন মূল্য অনুযায়ী বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমবে ১ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৫৩৯ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৫৪০ টাকা দাম কমবে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪২ হাজার ৯৮১ টাকা, ২১ ক্যারেট ৪০ হাজার ৮৮২ এবং ১৮ ক্যারেট ৩৪ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সনাতন পদ্ধতির সোনা ২২ হাজার ৮৬১ টাকা ভরি। প্রতি ভরি রুপার দাম ৯৯১ টাকা।

বুধবার দেশের বাজারে প্রতি ভরি সোনা ২২ ক্যারেট ৪৪ হাজার ৫২১ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৪২১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৫ হাজার ৭৭৩ টাকা দামে বিক্রি হয়েছে। অন্যদিকে সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ২৪ হাজার ৮৬ টাকায় এবং প্রতি ভরি রুপা (ক্যাডমিয়াম) এক হাজার ৫০ টাকায় বিক্রি হয়েছে।

সোনার দাম কমানোর ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান জানান, আন্তর্জাতিক বাজারে গত কয়েক দিনে সোনার দাম কমেছে। এজন্য দেশের বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এশিয়ার নগদ টাকার বাজারে (স্পট) সোনার আউন্সপ্রতি দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৮ ডলার পাঁচ সেন্ট।

২০১০ সালের ২৬ মার্চের পর গত সোমবারই প্রথমবারের মতো মূল্যবান এ ধাতুর দাম আউন্সপ্রতি ১ হাজার ১০০ ডলারের নিচে নেমে আসে।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতি চাঙ্গা করতে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে। মূলত এ অনিশ্চয়তা থেকে নিরাপদে থাকতে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে নগদ অর্থ তুলে নিচ্ছেন। ফলে সোনার দাম কমেছে ৫ শতাংশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সোনার দাম কমেছে ভরিপ্রতি ১৫৪০ টাকা

আপডেট টাইম : ১০:২৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫