অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

টেস্ট র‌্যাঙ্কিংয়ে লিটন, জুবায়েরের দারুণ উন্নতি

ঢাকা : বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্ট ড্র হলেও আইসিসির সবশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে চোখে পড়ার মতো উন্নতি হয়েছে বাংলাদেশের লিটন দাস ও জুবায়ের হোসেনের।

রোববার আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন লিটন। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের ৮০ নম্বরে আছেন তিনি। আর লেগস্পিনার জুবায়ের ৭ ধাপ এগিয়ে এখন আছেন বোলারদের র‌্যাঙ্কিংয়ের ৫২তম স্থানে।

উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতক করেন।

জুবায়ের দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ৫৩ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিং তামিম ইকবালের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ৫৭ রান করা তামিম এক ধাপ এগিয়ে এখন আছেন ২৬তম স্থানে।

চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ মুমিনুল হকের ৩ ধাপ অবনতি হয়েছে। এখন তিনি আছেন ২৭তম স্থানে। এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম সেই আগের ৪৯তম স্থানেই আছেন। আর ৩ ধাপ এগিয়ে মুশফিকের সঙ্গে আছেন মাহমুদউল্লাহ।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে কোনো পরিবর্তন হয়নি। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ শীর্ষ স্থান ধরে রেখেছেন। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা এবি ডি ভিলিয়ার্স দ্বিতীয় স্থানেই আছেন। এই সিরিজে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা যথারীতি আছেন তৃতীয় স্থানেই।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

টেস্ট র‌্যাঙ্কিংয়ে লিটন, জুবায়েরের দারুণ উন্নতি

আপডেট টাইম : ০২:৪৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫