অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

টি-টোয়েন্টির ঝানু সওদাগর শাহরুখ

ডেস্ক : টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগের ঝানু সওদাগর হয়ে গেছেন শাহরুখ। আইপিএলের শুরুর দিকে ক্লাসের শেষ বেঞ্চের ছেলেটার মতো ফেলটুস মার্কা রেজাল্ট করতে থাকে কলকাতা নাইট রাইডার্স।

রেজাল্ট লেখে এমনো কথা রটল, মাঠের খেলায় নয়, শাহরুখ খান দল কিনেছেন মাঠের বাইরে থেকে টাকা কামিয়ে নেয়ার জন্য।

নিন্দুকদেরও দোষ কী? বাকি দলগুলো যেখানে গুচ্ছের টাকা ঢালছিল, সেখানে উল্টো কেকেআর প্রথম আসরেই লাভের মুখ দেখে ফেলল!

কিন্তু শাহরুখ ঝানু ব্যবসায়ী। বুঝে গেলেন, মাঠের খেলায় ঝলক না থাকলে শুধু বাইরের গ্ল্যামার বিকিয়ে বেশি দিন চলবে না। নতুন করে দল ঢেলে সাজালেন। ফলও মিলল হাতেনাতে। ২০১২ আইপিএলে চ্যাম্পিয়ন হলো কলকাতার। তখন থেকে আইপিএলের অন্যতম সেরা দল কেকেআর। ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের দল।

শাহরুখের বণিক-জাহাজ সোনার ডিম পাড়া হাঁসের খোঁজে কলম্বাসের পথ ধরে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজেও। মজার ব্যাপার হলো, আইপিএলে সাফল্য পেতে পাঁচটি আসর লেগেছিল শাহরুখ খানের। কিন্তু ক্যারিবীয় ক্রিকেট লিগে (সিপিএল) সাফল্য পেলেন পয়লা দানেই। এবারই কেনা শাহরুখের দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো রেড স্টিল চ্যাম্পিয়ন হয়েছে সিপিএলের।

গতকাল কুইন্স পার্কের ফাইনালে রেড স্টিল ২০ রানে হারিয়েছে বারবাডোজকে। শাহরুখকে পেয়ে বরাত খুলেছে টিঅ্যান্ডটির। এটাই সিপিএলের তাদের প্রথম শিরোপা।

টি-টোয়েন্টির সওদাগর শাহরুখ অন্যান্য দেশের লিগগুলোতেও বিনিয়োগ করবেন বলে শোনা যাচ্ছে। ‘দেবদাস’ বাবু ওপার বাংলার মন জিতেছেন। কে জানে, হয়তো বিপিএলেও দেখা যেতে পারে তাঁকে!

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

টি-টোয়েন্টির ঝানু সওদাগর শাহরুখ

আপডেট টাইম : ০৫:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫