পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সীমান্ত নদীতে বাংলাদেশি যুবকের লাশ

ঝিনাইদহবাংলার খবর২৪.কম,ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলার জলুলি সীমান্তের কোদলা নদীতে শহীদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবকের লাশ ভাসতে দেখা গেছে। শুক্রবার সকালে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ঘটনাস্থল থেকে মহেশপুর থানার এসআই বিকাশ কুমার জানান, গত ২৭ আগস্ট ভারত সীমান্তবর্তী জলুলী গ্রামের গরু ব্যবসায়ী শহিদুল ইসলাম সীমান্ত এলাকা থেকে নিখোঁজ হয়। শুক্রবার সকাল ১০টার দিকে জলুলীর পাশ্ববর্তী মাটিলা গ্রামবাসী ইছামতীর শাখা কোদলা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে। পরে নিহত যুবকের পরিবার তাকে সনাক্ত করে পুলিশে খবর দেয়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন ও ক্ষত রয়েছে। শহীদুলকে নির্যাতনের পর বিএসএফ হত্যা করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ করছে। দু’দেশের সীমান্তবর্তী নদী হওয়ায় এখন পর্যন্ত বাংলাদেশি যুবকের এ লাশ উদ্ধার কার্যক্রম শুরু হয়নি।

মহেশপুরের জলুলী বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুল হামিদ জানিয়েছেন, বাংলাদেশি এ যুবকের লাশ উপরে উঠানোর চেষ্টা চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সীমান্ত নদীতে বাংলাদেশি যুবকের লাশ

আপডেট টাইম : ০৪:১৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০১৪