অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আপনার প্রেমিক কি শুধুই শারীরিক সম্পর্কে আগ্রহী?

ডেস্ক : আজকালকার প্রেমে ধোঁকা দেয়া, প্রতারণা করার হার অনেক বেশি। এক শ্রেণীর নিম্ন মানসিকতার মানুষ নামের অমানুষ রয়েছেন যারা প্রেমের সম্পর্ক করার নামে শুধুই ধোঁকা দিয়ে থাকেন এবং বেশীরভাগ সময়ই এই সম্পর্ক তৈরি করেন শুধুমাত্র শারীরিক সম্পর্ক গড়ে তোলার জন্য। এবং নিজেদের কার্যসিদ্ধি হয়ে গেলেই সম্পর্ক ভেঙে খুঁজতে থাকেন নতুন শিকার।

আপনি যাকে মনে প্রানে ভালোবাসেন তিনি এমনই মানুষরূপী অমানুষ নয়তো? সম্পর্কে সন্দেহ থাকা ভালো নয় ঠিকই, কিন্তু যে সন্দেহ আপনাকে অনাগত বিপদ থেকে রক্ষা করতে পারে সেটুকু সন্দেহ করা আপনার জন্যই ভালো।

সর্তক হওয়া ভালো, তাই নিজেকেই কিছু প্রশ্ন করুন নিজের মনের মানুষটির সত্যটা যাচাই করে নেয়ার জন্য।

১) আপনি কি তাকে আসলেই ভালোভাবে চেনেন? ভালোভাবে চেনার অর্থ এই নয় যে তার মুখে আপনি তার বন্ধু বান্ধব এবং আত্মীয়স্বজনের নাম শুনেছেন, ফেসবুকে তার বন্ধুদের দেখেছেন এবং তার বলা কথাতেই তাকে চেনেন। আপনি কি তার বন্ধুবান্ধবের সাথে পরিচিত এবং তার বাসা আসলেই কোথায় তা কি নিজ চোখে দেখছেন? যদি প্রশ্নের উত্তর না হয় তাহলে একটু সতর্ক হোন তার সাথে চলাফেরার সময়।

২) তার সাথে দীর্ঘ সময় কথা বলার অর্থই কি শারীরিক বিষয় সম্পর্কে কথা বলা? ভালোবাসার সম্পর্কে প্রেমিক-প্রেমিকা অনেক বিষয় নিয়েই কথা বলেন, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কেও অনেক আলাপ করে ফেলেন। কিন্তু তার সব কথাই যদি ঘুরে ফিরে শরীর সম্বন্ধীয় কথা বার্তায় রূপ নেয় তাহলে তা তার দুষ্টুমি ভেবে নেবেন না। এটি বরং তার মানসিক সমস্যার কথা প্রমাণ করে।

৩) অনেক অল্প সময়েই কি তিনি অনেক বেশি ক্লোজ হতে চান? আপনারা যখন একসাথে ঘুরতে যান বা ডেট করেন তখন অনেক আবেগ কাজ করে পছন্দের মানুষটি সামনে থাকলে এটি খুবই স্বাভাবিক। কিন্তু প্রত্যেকটি জিনিসের সময় রয়েছে। আপনাদের দু-একবার দেখা হওয়ার পরই যদি তিনি অতিরিক্ত কাছে ঘেঁষতে চান তাহলে সতর্ক হয়ে যান।

৪) তার কাছে কি আপনার বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি মূল্যবান? প্রতিটি পুরুষের কাছেই তার প্রেমিকা অনেক বেশি সুন্দরী এবং তারা বেশ প্রশংসাও করেন প্রেমিকাকে খুশি করতে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন তো আপনার প্রেমিকের কাছে আপনার ভালোবাসার মূল্য বেশি নাকি আপনার শারীরিক ও বাহ্যিক সৌন্দর্যের মূল্য বেশি? নিজের সন্দেহের অবসান ঘটাবে আপনারই উত্তর।

৫) তিনি কি আপনাকে শারীরিক সম্পর্ক স্থাপনের সরাসরি বা পরোক্ষ ভাবে প্রস্তাব দিয়েছেন কখনো? এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে অন্য কোনো বিষয় চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। কারণ যতোই বিষয়গুলো আজকালকার যুগে সহজ হয়ে উঠুক না কেন একজন ভালো মানসিকতার মানুষ কখনোই এমন প্রস্তাব করবেন না। সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আপনার প্রেমিক কি শুধুই শারীরিক সম্পর্কে আগ্রহী?

আপডেট টাইম : ০৪:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫